যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

হবিগঞ্জ সদর হাসপাতাল, প্রাইভেট এ্যাম্বুলেন্স চালকদের দখলে।


হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এ্যাম্বুলেন্স চালকরা নৈরাজ্য সৃষ্টি করেছে। রোগীরা আসার সাথে সাথেই কতিপয় ডাক্তারদের দিয়ে রেফার্ড করে সিলেট এবং ঢাকা নিয়ে ভাড়ার নামে গলাকাটা টাকা আদায় করা হচ্ছে। পাশাপাশি এ্যাম্বুলেন্স দিয়ে সদর হাসপাতাল যেনো স্ট্যান্ড বানিয়ে রেখেছে। তাদের গাড়ি পার্কিংয়ের কারণে প্রশাসনের কর্মকর্তাদের এমনকি বিচারকদের গাড়িও প্রবেশ করতে বেগ পোহাতে হয়। 

বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে গত বৃহস্পতিবার হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স সরানোর নির্দেশ দেয়া হয়। এরপরও না সরানোর কারণে পুলিশ দুইটি এ্যাম্বুলেন্সসহ এক চালককে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে এ্যাম্বুলেন্স দুইটির বিরুদ্ধে মামলা দেয়া হয়। এরপর শুরু হয় তাদের অবরোধ। কোনো রোগী এলে জটিল হলে ঢাকা-সিলেট রেফার্ড করা হয়। 

কিন্তু কোনো এ্যাম্বুলেন্স বা প্রাইভেট যানবাহনে নিয়ে যেতে চাইলে বাধা প্রদান করে হাসপাতালের ভেতর থাকা এ্যাম্বুলেন্স চালকরা। এতে করে সাধারণ মানুষ এ্যাম্বুলেন্স চালকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। গতকাল জটিল এক রোগীকে সিলেট নিয়ে যেতে চাইলে এ্যাম্বুলেন্স না পেয়ে অন্য জায়গা থেকে এ্যাম্বুলেন্স আনার পর রোগী এ্যাম্বুলেন্সে তুললেও যেতে বাধা দেয় চালকরা।

গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, এ্যাম্বুলেন্স গুলো হাসপাতাল থেকে সরানো হয়েছে। আবার কোনো প্রাইভেট বাহনে করে রোগী নিতে চাইলে তারা আটকে দিচ্ছে।

আরও খবর