কচুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক মোঃ মুজাহিদ হোসেন গুরুতর আহত সাতক্ষীরা-১ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি'র ঐকান্তিক প্রচেষ্টায় আশার আলো দেখছে 'দেয়াড়া-ত্রিমোহনী ব্রিজ' ‎সাতক্ষীরায় প্রাচীন ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা-২০২৬ উদ্বোধন গুণী শিক্ষক নির্বাচিত সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম; সবুর খাঁনের শুভেচ্ছা মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন

লন্ডনে যাওয়ার ১০ দিনের পর অগ্নিকান্ডে মারা গেলেন সেনবাগের মিজান

মারা গেলেন সেনবাগের মিজান







লন্ডনে যাওয়ার ১০ দিনের পর অগ্নিকান্ডে মারা গেলেন সেনবাগের মিজান


অনেক স্বপ্ন নিয়ে লন্ডনে গিয়েছিলেন মিজানুর রহমান। কিন্তু সেই স্বপ্ন পুরণের আগেই মাত্র দশ দিনের মাথায় লন্ডনে অগ্নিকান্ডের ঘটনায় গুরুতর আহত প্রবাসি মো. মিজানুর রহমান মিজান (৪২)। চিকিৎসাধীন অবস্থায় লন্ডনের দি রয়েল লন্ডন হসপিটালে বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন তিনি। নিহত মিজানুর রহমান নোয়াখালী জেলার  সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও প্যানেল চেয়ারম্যান হাজী আবদুর রব মিয়ার বড় ছেলে। ওই অগ্নিকান্ডের ঘটনায় আরও বেশ কয়েক জন আহত হয়েছেন।নিহত মিজানের পিতা হাজী আবদুর রব মিয়া স্থানীয় সাংবাদিকদের জানান, তার পুত্র মিজান গত ২৪শে ফেব্রুয়ারী ভিজিট ভিসায় লন্ডন যায়। এর পর সে পূর্ব লন্ডনের “শেড ওয়েল ভবনের চতুর্থ তলার একটি প্লাট বাসায় ওঠেন। ৫ মার্চ ওই ভবনের ৪র্থ তলায় আগুন লেগে তার পুত্র মিজান মারাত্নকভাবে দগ্ধ হয়ে গুরুতর আহত হয় এবং ধোঁয়ায় ফুসফুস ক্ষতিগ্রস্থ হয়। পরে তাকে চিকিৎসার জন্য লন্ডনের “দি রয়েল লন্ডন হসপিটালে” ভর্তি করানো হয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে মিজান মারা যান।তার মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছেলে পরিবারে শুরু হয় শোকের মাতম। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা খাদিজা আক্তার খুঁকি, ছেলে ইরফানুর রহমান রাফি ও মেয়ে নুসরাত জাহান সুরাইয়া ও স্ত্রীর চোখেও কান্না। দ্রুত সময়ের মধ্যে মিজানুর রহমানের মৃতদেহ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছেন তাঁর পরিবার।

আরও খবর