নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা বিএনপির সাবেক মহাসচিব মরহুম আব্দুস সালাম তালুকদারের ২৩তম মৃত্যু বার্ষিকী পালন করছেন।

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-08-2022 07:40:43 am

 মোঃসিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধিঃ-

জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা বিএনপির সাবেক মহাসচিব মরহুম আব্দুস সালাম তালুকদারের ২৩তম মৃত্যু বার্ষিকী পালন করছেন। এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি জনাব ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব। এবং আরো উপস্থিত ছিলেন এডভোকেট ওয়ারেছ আলী মামুন, সাধারণ সম্পাদক, জামালপুর জেলা বিএনপি।  প্রথমেই দলীয় নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার কবর জিয়ারত করেন।


আব্দুস সালাম তালুকদার (৪ নভেম্বর ১৯৩৬ - ২০ আগস্ট ১৯৯৯)

বাংলাদেশের একজন আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি বিএনপির মহাসচিব ও সরকারের এলজিআরডি মন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি ছিলেন চারদলীয় ঐক্যজোটের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সফলতার সাথে চারদলীয় লিঁয়াজো কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার ভাষা সৈনিক, লন্ডন-এ পাকিস্তান স্টুডেন্টস ফেডারেশনের নির্বাচিত সভাপতি, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, মহাসচিব, ৪ দলীয় লিঁয়াজো কমিটির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ছিলেন।


১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মূলবাড়ি ( তালুকদার বাড়ি)  গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুম রিয়াজ উদ্দিন তালুকদারের সন্তান সালাম তালুকদার শিক্ষা জীবন শুরু হয় ১৯৪২ সালে সরিষাবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে। এইচএসসি পাশ করেন ঢাকা কলেজ থেকে। ছাত্র জীবনে তিনি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হন। মহান ভাষা আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ করেন এবং পাকিস্তান বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়ায় ৯২(ক) ধারায় কারাবরণ করেন। ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্সসহ এমএ পাশ করেন। ফজলুল হক হলে থাকতেন এবং হলের এথলেটিক সেক্রেটারী নির্বাচিত হন।


১৯৬৮ সালে লন্ডনের ঐতিহ্যবাহী অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে ব্যারিস্টার এট ল অর্জন করেন। ১৯৭১ সালের শেষ দিকে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে  আইন পেশায় কর্মজীবন শুরু করেন।


১৯৭৬ সালে ডেমোক্রেটিক লীগের মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৭৮ সালের আগস্ট মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সান্নিধ্যে আসেন। একই বছর ১ সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় আহবায়ক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য নিযুক্ত হন।

১৯৭৯ সালের দ্বিতীয় ও ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে জামালপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৯ সালের ২০ আগস্ট হার্টের বাইপাস সার্জারি করানোর জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন ।


ভিডিও লিংক : https://youtu.be/HKhTiu-Ly_U




Tag
আরও খবর