জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

কুড়িগ্রামে মূল্য তালিকা প্রদর্শন না করায় চাল ব্যবসায়ীর জরিমানা





রমজান মাসকে ঘিরে কুড়িগ্রামের বাজারগুলোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের বাজার তদারকি দল। 



শনিবার(১১ মার্চ) দুপুরে কুড়িগ্রামের জিয়া বাজার,আদর্শ পৌর বাজার,খলিলগঞ্জ বাজার,রাজারহাট বাজারসহ বিভিন্ন বাজারে যৌথ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। 



এসময় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে পন্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার,মজুদ পরিস্থিতি,বাজারে পন্য সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কুড়িগ্রাম জিয়া বাজারের চাল ব্যবসায়ী হযরত রাইস এজেন্সিকে ভোক্তা অধিকার আইনে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।



অভিযান পরিচালনাকারী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন,'রমজান মাস উপলক্ষে এ ধরনের তদারকি আমরা নিয়মিত অব্যাহত রাখবো। রমজানে সাধারণ ভোক্তারা যাতে বেশি মূল্য দিয়ে পন্য না কেনেন সেই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।'


জেলা প্রশাসনের এ অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। সহকারী পুলিশ সুপার মো. সুমন রেজা, কুড়িগ্রাম ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান,সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার প্রমুখ।




আরও খবর