বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে জাহাজ থেকে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু, লাশ উদ্ধার

যশোরের অভয়নগরে ভৈরব নদে নদীতে পড়ে হ্যান্ডলিং শ্রমিক শরিফুল ইসলাম সাগর (৩৫) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে।

রোববার (১২ মার্চ) সকালে উপজেলার নওয়াপাড়া নদী বন্দরের পীরবাড়ি এলাকায় মের্সাস চিশতী ট্রের্ডাসের ঘাটে এই ঘটনা ঘটে। নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরিরা নদীতে ৮ ঘন্টা চেষ্ঠা চালিয়ে লাশ উদ্ধার করে। নিহত শরিফুল ইসলাম সাগর যশোর জেলার বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা এলাকার আয়াপুর গ্রামের তুরাব আলী শিকদারের ছেলে।

হ্যান্ডলিং শ্রমিকেরা জানান, অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব নদী বন্দরে থাকা এমভি শুকরিয়া জাহাজ থেকে গমের বস্তা মাথায় নিয়ে নামার সময় ভৈরব নদে পড়ে সাগর নামের এক ব্যক্তি নিখোঁজ হন। এই খবর  প্রকাশ হওয়ার সাথে সাথে উৎসুক জনতা ভৈরব নদীর তীরে জড় হতে থাকে। নদীর তীরে স্বজনদের আহাজারি করতে দেখা যায়,  পরে তার লাশ সন্ধার সময় উদ্ধার করা হয়। 

নিহত সাগরের খালাত ভাই ইসমাইল হোসেন বলেন, আমার বাড়িতে থেকে সে নওয়াপাড়া বন্দরে হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করতো। প্রতিদিনের ন্যায় সকাল ৭ টায় বাড়ি থেকে বের হয়ে যায়। সকাল সাড়ে ১০টার সময় মের্সাস চিশতী ট্রের্ডাসর ঘাটে এমভি শুকরিয়া জাহাজ থেকে গমের বস্তা মাথায় নিয়ে নামার সময় ভৈরব নদে পড়ে যায়। অবশেষে সন্ধ্যায় ওই স্থানের নদীর মাঝ থেকে ডুবুরিরদল লাশ উদ্ধার করে। 

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার টিটব শিকদার বলেন, আমরা লোক মারফত সাড়ে ১০ টার সময় জানতে পারি নদীতে একজন শ্রমিক পড়ে নিখোঁজ হয়েছেন। খুলনার ডুবুরিদের খবর দেওয়া হয়। যৌথ প্রচেষ্টায় নিখোঁজ ব্যাক্তির সন্ধানের কাজ করা হয়। প্রায় ৮ ঘন্টা চেষ্টার পরে সন্ধ্যায় শরিফুলের লাশ নদী থেকে উদ্ধার করা হয়।

Tag
আরও খবর