ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও -২ আসনের জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী নুরুন নাহার বেগম


আগামী দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচনে ঠাকুরগাঁও -২ আসনের জাতীয় পার্টির হেভিওয়েট  প্রার্থী নুরুন নাহার বেগম ।  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে  বেশ শক্তিশালী অবস্থান তৈরি করেছেন । সংগঠনের প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে বেশ তৎপর এই নারী নেত্রী । নুরুন নাহার বেগম একান্ত সাক্ষাৎকারে বলেন -

আমার নির্বাচনী এলাকা (ঠাকুরগাঁও-২) সহ  ঠাকুরগাঁও   জেলার উন্নয়নের প্রয়োজনে জীবন উৎসর্গ করবো  ।আমার মরহুম পিতা নিপীড়িত মানুষের সেবা করে জীবন উৎসর্গ করেছেন। আমি আমার মরহুম পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিগত ৩০ বছর যাবত  আমার নির্বাচিত এলাকা  (ঠাকুরগাঁও -২) সহ ঠাকুরগাঁও জেলার  হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছি, প্রয়োজনে আমি আমার জীবন উৎসর্গ করবো। আমি আমার পিতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টি কে নেতৃত্ব দিয়েছি, তাছাড়াও ঠাকুরগাঁও জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতির  দায়িত্ব পালন করেছি, দায়িত্ব পালন করেছি ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে। পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ আমাকে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে  কাজ করার সুযোগ দিয়েছিলেন, মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ছোটভাই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি  আমাকে দায়িত্ব দিয়েছেন  জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে । আমি আমার দায়িত্ব পালনে সর্বদাই আন্তরিক । এজন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম   কাদের এমপি মহোদয় আমাকে  ঠাকুরগাঁও -২ আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান করেছেন । আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঠাকুরগাঁও -২  আমার নির্বাচনী এলাকার মানুষের পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান , মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে অসংখ্য ধন্যবাদও জানাই ।   আমি যদি (ঠাকুরগাঁও -২)আসন থেকে নির্বাচিত হতে পারি তাহলে , সরকারি দান-অনুদান এর পাশাপাশি আমারও ব্যক্তিগত  সহযোগিতা অব্যাহত থাকবে । আমার ব্যক্তিগত জীবনে চাওয়া-পাওয়ার হিসাব বলতে কিছু নেই । আমি আমার মরহুম পিতা মত সেবক হয়ে নিজের জীবনকে উৎসর্গ করতে চাই । তিনি দাবি করে বলেন  -যে কোন সময়ের চেয়ে আমার নির্বাচনী এলাকার  জাতীয় পার্টি অনেক শক্তিশালী ।

Tag
আরও খবর