চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লাইসেন্স ছাড়া বেসরকারি হাট-বাজার পরিচালনা করা যাবে না: ডিএসসিসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 07:54:57 am

নির্ধারিত ফি এবং লাইসেন্স ছাড়া বেসরকারি হাট-বাজার পরিচালনা করা যাবে না বলে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ সোমবার (১৩ মার্চ) বিভিন্ন গণমাধ্যমে এ গণবিজ্ঞপ্তি দেয় ডিএসসিসি।


গণবিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনা) প্রবিধান মালা, ২০২২ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অধিক্ষেত্রে লাইসেন্স গ্রহণ সাপেক্ষে বেসরকারি বাজার (ব্যক্তি/প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, ভোগ্যপণ্য, শাক-সবজি, পশু পাখি, পানীয় বাজার) প্রতিষ্ঠা ও পরিচালনা বিধান রয়েছে।


নির্ধারিত হারে ফি পরিশোধ করে বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার লাইসেন্স নিতে হবে। এ জন্য করপোরেশনের সম্পত্তি বিভাগ থেকে আগামী ৫ এপ্রিলের মধ্যে আবেদন জমা দিতে হবে। লাইসেন্সবিহীন বাজার পরিচালনা করা হলে আইনানুগ ব্যবস্থাসহ জরিমানা করা হবে।

আরও খবর