কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

সিএনজি চালককে চুক্তিতে হত্যা ৮ হত্যাকারী গ্রেফতার


 নোয়াখালীর সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে ৪ লাখ টাকা চুক্তিতে গলা কেটে হত্যা করা হয়েছিলো নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে সিএনজি অটোরিকশা চালক আবদুল হাকিমকে (৩৫)।

এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছেন পুলিশ । উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র। পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে ১২ জন সরাসরি জড়িত ছিল বলে তথ্য পাওয়া গেছে।

১৩ মার্চ সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সিএনজিচলিত অটোরিকশার চালক হাকিম হত্যাকাণ্ডের এভাবে বিবরণ দিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।


পুলিশ সুপার আর বলেন, গত ২৬ ফেব্রুয়ারি রাতে সিএনজিচলিত অটোরিকশা টি জমা দেওয়ার কথা বলে চালক হাকিমকে তার বাড়ি পশ্চিম চরমটুয়ার সফিগঞ্জ বাজারের পাশে ডেকে নিয়ে যান অটোরিকশার মালিক মহিম। 

পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে ওঁৎ পেতে ছিলেন কামাল, রিপু, মমিন ও নুর আলম। কোনো কিছু বুঝে ওঠার আগে মহিমসহ অন্য আসামিরা আবদুল হাকিমকে মুখ ও হাত-পা বেঁধে সফিগঞ্জ বাজারের দক্ষিণ পাশের ইদ্রিস মিয়ার বাড়ির পাশ্ববর্তী একটি সয়াবিন ক্ষেতে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে গলা কেটে হত্যার পর মরদেহটি রেকসিনের বস্তায় ঢুকিয়ে ওই ক্ষেতের মধ্যে গর্ত করে মাটি চাপা দিয়ে চলে যান। পরদিন সকালে চাষিরা বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী রুবিনা বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় ইতোমধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন আসামি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।


পুলিশ সুপার আরও বলেন, হত্যার মূল পরিকল্পনাকারীসহ অপর আসামিদের গ্রেফতারের জন্য গোয়েন্দা পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

আরও খবর