আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

ময়মনসিংহে মাইক্রোবাস উল্টে বিস্ফোরণ, নিহত বেড়ে ৫

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 12:01:03 pm

ময়মনসিংহের ত্রিশালে মাইক্রোবাস উল্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আক্কাস মিয়া (৫০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে।


রোববার (১২ মার্চ) দিনগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত বাকি চারজন হলেন জেলার ধোবাউড়ার বাঘবেড় ইউনিয়নের খামার ভাসা গ্রামের তোতা মিয়ার স্ত্রী রেজিয়া খাতুন (৪৬), আক্কাস মিয়া (৫০) ও তার স্ত্রী দোলেনা খাতুন (৪৫) এবং জরিনা খাতুন (৪৮)।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাইক্রোবাসটি ময়মনসিংহের ধোবাউড়া থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে চারজন মারা যান। আহত হন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


সেখান থেকে আক্কাস মিয়াকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যান আক্কাস মিয়া। অপর চারজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, আহতদের মধ্যে আক্কাস মিয়া নামের আরও একজন মারা গেছেন। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছেন।

আরও খবর