ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ঈদগাঁও প্রেস ক্লাব নেতৃবৃন্দের মাঝে সাংবাদিক প্রশিক্ষণ সনদ বিতরণ


ঈদগাঁও প্রেস ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের মাঝে সাংবাদিক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার রাতে বাজারের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনাড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্টদের সনদপত্র হস্তান্তর করা হয়। প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন ও সহ-সভাপতি মোঃ তৈয়বের নেতৃত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

 গত ১১ মার্চ দিনব্যাপী কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরী মিলনয়তনে সাংবাদিকদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দৈনিক ভোরের আকাশের সম্পাদক, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ডঃ মনোরঞ্জন ঘোষাল। 

আমন্ত্রিত অতিথি ছিলেন উখিয়া- টেকনাফের সাবেক জাতীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি। 

বক্তব্য রাখেন প্রশিক্ষণের সম্পদ ব্যক্তিত্ব হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহেলী পারভীন, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আয়োজক সংশ্লিস্টরা।

 সার্টিফিকেট গ্রহণকারীদের মধ্যে রয়েছেন মোঃ রেজাউল করিম (দৈনিক আমার সময় ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), শেফাইল উদ্দিন (দৈনিক খবর পত্র ও  দৈনিক রূপালী সৈকত),  মোঃ তৈয়ব (দৈনিক কক্সবাজার বাণী ও ঈদগাঁহ ভিশন),

নাসির উদ্দিন পিন্টু (দৈনিক অগ্নিশিখা),

এম.ছরওয়ার সিফা (দৈনিক রূপসী গ্রাম),

আলা উদ্দিন (দৈনিক কক্সবাজার সৎবাদ),

মোজাম্মেল হক (এটিভি নিউজ),  মো: কাউছার উদ্দীন শরীফ (দৈনিক আজকের বসুন্ধরা  ও দৈনিক কক্সবাজার সংবাদ ) এবং  শহীদুর রহমান রাফি (কারেন্ট কানেক্ট নিউজ-সিসিএন)।

আরও খবর