মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

দেশে সোনার দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে আজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 05:39:16 am

হঠাৎ করেই বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে (সোমবার) বিশ্ববাজারে এক লাফে প্রতি আউন্স সোনার দাম ৪০ ডলারের ওপরে বেড়েছে। এতে এক আউন্স সোনার দাম ১ হাজার ৯০০ ডলার ছাড়িয়েছে।


বিশ্বাজারে সোনার এমন দাম বাড়ায় দেশের বাজারেও দামি এই ধাতুটির দাম বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম বাড়ার ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সূত্র জানায়, দেশের বাজারে সর্বশেষ সোনার দাম সমন্বয় করার পর ইতোমধ্যে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম একশ ডলারের মতো বেড়েছে। বিশ্ববাজারের পাশাপাশি স্থানীয় বাজারেও পাকা সোনার দাম বেড়েছে। এতে স্বাভাবিকভাবেই দেশের বাজারে সোনার দাম বাড়াতে হবে।


সূত্র আরও জানায়, আজ মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি সোনার দাম পর্যালোচনা করতে বৈঠকে বসবে। ওই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হবে প্রতি গ্রাম সোনার দাম কী পরিমাণ বাড়ানো হবে। কমিটি সোনার দাম বাড়ার সিদ্ধান্ত নিলে, আজ ঘোষণা দিয়ে আগামীকাল থেকে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হবে।


গত সপ্তাহের শেষ কার্যদিবস (শুক্রবার) এক লাফে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম বাড়ে ৩৬ ডলার। এর পরিপ্রেক্ষিতে শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ বলেন, আমরা সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নিয়ে থাকি স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে। সোনার দাম পর্যালোচনা করতে মঙ্গলবার বৈঠকে বসবো। যদি বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে এবং স্থানীয় বাজারে পাকা সোনার দাম বাড়ে তাহলে আমরাও দাম বাড়াবো।


এদিকে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসও বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান হয়েছে। একদিনে প্রতি আউন্স সোনার দাম ৪৬ ডলার বেড়ে যায়। এতে প্রতি আউন্স সোনার দাম উঠে ১ হাজার ৯১৩ ডলারে। তবে আজ সোনার দাম কিছুটা কমতে দেখা যাচ্ছে। অবশ্য এরপরও প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৯০০ ডলারের ওপরে রয়েছে।


সর্বশেষ দেশের বাজারে সোনার দাম যখন সমন্বয় করা হয় সে সময় বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৮১০ ডলার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা বেড়ে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১ হাজার ৯০৪ ডলারে। অর্থাৎ দেশের বাজারে দাম সমন্বয়ের পর বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৯৬ ডলার বেড়েছে।


দেশের বাজারে সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৯১ হাজার ৯৬ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে ৮৭ হাজার ১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৪ হাজার ৫৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৬৯৮ টাকা কমিয়ে ৬২ হাজার ১৬৯ টাকা করা হয়েছে। বর্তমানে দেশের বাজারে এ দামেই সোনা বিক্রি হচ্ছে।


সম্প্রতি বিশ্ববাজারে দাম বাড়ার আগে এক মাস ধরে টানা দরপতন হয় সোনার। এতে এক মাসের মধ্যে প্রতি আউন্স সোনার দাম ১৩৫ ডলার কমে যায়। বিশ্ববাজারে টানা দরপতনের মধ্যে দেশের বাজারে ফেব্রুয়ারিতে দুদফায় সোনার দাম কমানো হয়। অবশ্য তার আগে টানা ছয় দফা দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে সোনা।


চলতি বছরের ১৫ জানুয়ারি দাম বাড়ার মাধ্যমে ভালো মানের এক ভরি সোনার দাম হয় ৯৩ হাজার ৪২৯ টাকা। এর আগে কখনো দেশের বাজারে সোনার ভরি ৯৩ হাজার টাকা স্পর্শ করেনি। রেকর্ড দাম হওয়ার পর ফেব্রুয়ারিতে দুদফা সোনার দাম কিছুটা কমানো হয়।

আরও খবর




6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১২ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে


6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১৪ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১৯ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে