চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

যবিপ্রবির কিশোরগঞ্জ জেলা এসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত



যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত  কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে নতুন সংগঠন 'কিশোরগঞ্জ জেলা এসোসিয়েশন,যবিপ্রবি'র নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় ১ বছর মেয়াদি প্রথম কমিটি গঠন করা হয়েছে। 


মঙ্গলবার (১৪মার্চ) যবিপ্রবির টিএসসি ভবনের দ্বিতীয় তলায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হয়।এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়,পাশাপাশি নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা ব্যবসায় শিক্ষা অনুষদ এর ডীন ড.মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমার জেলার শিক্ষার্থীদের একসাথে পেয়ে আমি আনন্দিত।তোমাদের প্রতি আমার নির্দেশনা থাকবে তোমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবে, যেকোনো সমস্যায় সবাই একত্রিত হয়ে মোকাবিলা করবে। 


এসময় বিশেষ অতিথির বক্তব্যে এপিপিটি বিভাগের প্রভাষক মাহফুজুল আলম বলেন, পড়াশোনার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার  আহ্বান জানান।অনুষ্ঠানের একপর্যায়ে জেলা এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসাবে ইএসটি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃকামরুল হাসান ও সাধারাণ সম্পাদক হিসাবে এপিপিটি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃনাজমুল করিম মামুন মনোনীত হন।

আরও খবর