জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

দেশে সাম্প্রদায়িকতা ও উগ্রবাদের স্থান নেই: মোস্তাফা জব্বার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 01:39:20 pm

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ উদার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সাম্প্রদায়িকতা ও উগ্রবাদের কোনো স্থান নেই। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের সংবিধানের মূলমন্ত্র। মহান মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত বর্তমান সরকার উগ্রবাদ ও সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে উৎপাটন করতে বদ্ধপরিকর। সাম্প্রদায়িক, জঙ্গিবাদী ও সন্ত্রাসী শক্তিকে সমূলে উৎখাত ও সব স্তরে প্রতিহত করতে হবে।


মঙ্গলবার (১৪ মার্চ) নেত্রকোনায় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প আয়োজিত উগ্রবাদ প্রতিরোধ ও সাইবার অপরাধ দমনে শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীর ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।


মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ নানা প্রকার উস্কানি, অপপ্রচার ও গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্র, শিক্ষক অভিভাবক এবং গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান।


তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ যাতে বিস্তার না হয় সে বিষয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের নিরাপদ রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, পাসওয়ার্ড অন্যের কাছে হস্তান্তর করা যাবে না। সবখানেই টু স্টেপ ভেরিফিকেসন সক্রিয় রাখতে হবে। আমরা নিজেরা নিজেদের নিরাপদ রেখে অপপ্রচারের বিরুদ্ধে মতামত দিয়ে ডিজিটাল জগতকে নিরাপদ রাখতে ভূমিকা রাখতে পারি।


ডিজিটাল হয়রানির প্রতিকারে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পুলিশ অন্যান্য ক্ষেত্রে যেরূপ নিরাপত্তা দেয় তদ্রুপ ডিজিটাল ক্ষেত্রেও জনগণকে নিরাপত্তা দিতে হবে। তারা এরই মধ্যে ডিজিটাল অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্ত্রী পুলিশের ভূমিকার প্রশংসা করেন।


নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম, শিক্ষাবীদ মতীন্দ্র সরকার এবং নেত্রকোনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান খান বক্তৃতা করেন।

আরও খবর