দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে নাশকতার সময় হাতেনাতে গ্রেপ্তার ৬ ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী বৈরী আবহাওয়ায় দুবলারচরে মাছ ধরা বন্ধ, বিপাকে ১০ হাজার জেলে সৎ ও অমায়িক মানুষ হিসেবে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন জালাল সওদাগর ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে ধানের বীজ বিক্রি, একজনকে অর্থদণ্ড শেরপুরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ: ভাতিজার ঘরে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ চাচা-ফুফুর বিরুদ্ধে রাতের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লাখাই থানা পুলিশের অভিযানে ২০পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আ.লীগকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণার দাবি নাসের রহমানের ডিজিটাল কনটেন্টে জ্ঞান, জীবনবোধ ও ইতিবাচক চিন্তার এক সৃজনশীল অভিযাত্রা কুতুবদিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার

সুনামগঞ্জ জেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন-২০২৩ খ্রি. উপলক্ষ্যে পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।

আগামীকাল ১৬ই মার্চ ২০২৩ খ্রিঃ সুনামগঞ্জ জেলার সদর উপজেলার কুরবাননগর, ছাতক উপজেলার সিংচাপউড় এবং জগন্নাথপুর উপজেলার পাটলী, আশারকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। প্রত্যেকটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত থাকবেন। তাছাড়া জরুরি প্রয়োজনে মোবাইল টিম ও স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সাদা পোষাকে জেলা বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা শাখার সদস্যগণ প্রতিটি কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা করবেন। ভোট কেন্দ্রের আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণে সার্বক্ষণিক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত থাকবেন। 

ইউনিয়ন পরিষদের নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ও ফোর্সদের আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক দিক নির্দেশনা প্রদানের জন্য অদ্য ১৫-০৩-২০২৩ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় সুনামগঞ্জ সদর মডেল থানা, জগন্নাথপুর ও ছাতক থানা প্রাঙ্গণে পৃথক পৃথক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ সুনামগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে, জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর জগন্নাথপুর থানা প্রাঙ্গণে এবং ছাতক থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির ছাতক থানা প্রাঙ্গণে উপস্থিত থেকে নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত প্রত্যেক পুলিশ ও আনসার সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সহিংসতা এড়ানোর জন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন। এ সময় রাশেদ হাসান পরাগ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), ছাতক থানা, মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, অফিসার ইনচার্জ, সুনামগঞ্জ সদর মডেল থানা, মোহাম্মদ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, জগন্নাথপুর থানাসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও খবর