ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

মুক্তিযোদ্ধারা এখন সংসারের আদরের পাত্র: ভালুকায় কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি।


ময়মনসিংহের ভালুকা উপজেলায় মল্লিক বাড়ী শহীদ নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।


বৃহস্পতিবার দুপুরে মল্লিক বাড়ী শহীদ নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে বাদশা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব বাদশা মিয়ার সভাপতিত্বে অত্র কলেজের প্রভাষক খসরু মোহাম্মদ রনির সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক ভালুকার উন্নয়নের রূপকার ১৫৬, ময়মনসিংহ ১১ভালুকা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব, সালমা খাতুন মহোদয়, ভালুকা মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ কামাল হোসেন,ইন্টারন্যাশনাল হেলি বেরি স্কুলের পরিচালক ড:আমিন আহমেদ ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াৎ খান ন‌ঈম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক তালুকদার,ইন্জিনিয়ার মাসুদ পারভেজ।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু বলেন, বয়স্ক মুক্তিযোদ্ধারা একসময় বাড়ির বুঝা ছিল এখন তাঁরা সংসারের আদরের পাত্রে পরিণত হয়েছে। মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিয়েছে কে , বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা । আসুন আমরা সকলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে আবারো বিজয়ী করে দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলি । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

আরও খবর