ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

নোবিপ্রবির শিক্ষক থেকে প্রথম ট্রেজারার হলেন ড.বাহাদুর


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়েটির এপ্লাইড ক্যামিস্ট্রি এন্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড.নেওয়াজ বাহাদুর।


বৃহস্পতিবার(১৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে  উপসচিব মোছা. রোকছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা অনুযায়ী ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর , প্রফেসর এপ্লায়েড ক্যামিস্ট্রি এন্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ও ডীন,শিক্ষা বিজ্ঞান অনুষদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কে উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলো।


প্রজ্ঞাপনে আরো বলা হয়,ট্রেজারার হিসেবে তার এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ,শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক ২০২০ সালের ২৭ ডিসেম্বরে জারিকৃত ২৬৭ নম্বর প্রজ্ঞাপন অনুসারে তিনি মাসিক সন্মানি প্রাপ্য হবেন।তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন এর ধারা ১৩ উপধারা (৩) (৪) (৫) (৬) (৭) অনুসারে ট্রেজারের দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।


নোবিপ্রবির নবনিযুক্ত ট্রেজেরার অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর  বলেন, মহান আল্লাহর নিকট শুকরিয়া তিনি আমাকে সম্মানিত করেছেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমাকে দেশরত্ন শেখ হাসিনা এই পদের জন্য যোগ্য মনে করেছেন, আমি অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।


তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার আমাকে যে দায়িত্ব প্রদান করেছে তা যথাযথভাবে পালনে আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।


উল্লেখ্য, অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন এবং জাপান সরকারের মনবুকাগাকুশো স্কলারশিপ নিয়ে জাপানের উতসুনোমিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও পোস্ট ডক্টরেট করেন। তিনি  বিশ্ববিদ্যালয়ে টানা চার বার শিক্ষক সমিতির  সভাপতি নির্বাচিত হন। শিক্ষা বিজ্ঞান অনুষদের ডীন এবং প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন যাবৎ।

আরও খবর