ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

খুনের আসামীর আমন্ত্রণে ৪ তারকার দুবাই সফর নিয়ে তোলপাড়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-03-2023 03:10:00 pm

পুলিশ খুনের আসামী আরাভ খানের আমন্ত্রণে চার তারকার দুবাই সফর নিয়ে তোলপাড় চলছে। এ বিষয়ে প্রশাসনও নড়েচড়ে বসেছে। সফরকারীরা হলেন- ক্রিকেটার সাকিব আল হাসান, পরিচালক উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, ইউটিউবার হিরো আলম ও অভিনেত্রী দীঘি।


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আরাভ জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানালে তারা সেখানে যান। যদিও বুধবার আয়োজিত অনুষ্ঠানে দেবাশীষ বিশ্বাস, হিরো আলম মঞ্চে উঠেছেন। অন্যদিকে অভিনেত্রী দীঘি ও সাকিব উপস্থিত থেকেও মঞ্চে যাননি।

 

এ আয়োজনটি উপস্থাপনা করেছেন দেবাশীষ। জুয়েলার্সের উদ্বোধনের পর উপস্থিত দর্শকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন আয়োজকেরা। হিরো আলমসহ বেশ কয়েক তরুণ শিল্পী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।


অন্যদিকে উদ্বোধনী আয়োজনে অংশ নিতে দুবাই গিয়েও মঞ্চে না উঠা সম্পর্কে দীঘি গণমাধ্যমকে বলেন, ‘সেই আয়োজনে কোনো পরিবেশনার কথা ছিল না, যোগ দেয়ার কথা ছিল। রাস্তায় অনেক জ্যাম ছিল, আমি বের হতে পারিনি, বের হতেও দেরি হয়ে গেছে। পরে ওখানে গিয়ে দেখি, অনেক ভিড়। ঢোকাটাও একটু ঝুঁকি ছিল। পরে শারজায় আরেকটি অনুষ্ঠান ছিল সেখানে গিয়েছি।’ আগামিকাল শুক্রবার দীঘির ঢাকায় ফেরার কথা।


জানা যায়, আরাভ জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে ৬০ কেজি সোনা দিয়ে বানানো হয় বাজপাখির আদলে লোগো, যা তৈরিতে সময় লেগেছে প্রায় আড়াই মাস। এটা তৈরিতে খরচ হয়েছে প্রায় ৪৫ কোটি টাকা।


দুবাইয়ের আরাভ খান নামের এই স্বর্ণ ব্যবসায়ী মূলত বাংলাদেশে পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি রবিউল ইসলাম। পুলিশের ভাষ্য ২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খানের হত্যাকাণ্ডর পর পালিয়ে ভারতে চলে যান সেই সময়ের ৩০ বছর বয়সী রবিউল ইসলাম। সেখানে বিয়ে করেন। পরে ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। সেই পাসপোর্ট দিয়েই পাড়ি জমান দুবাইয়ে। এখন তিনি দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী।


এর আগে ফেসবুকে আমন্ত্রিত তারকাদের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা গেছে আরাভকে, যিনি মায়া হরিণ জবাই দিয়ে তারকাদের আপ্যায়ন করেছেন। বাগানে চাষ করছেন বাংলাদেশি সবজি। রয়েছে একাধিক দামি গাড়ি। যদিও আরাভকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে পুলিশ।

আরও খবর







deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৬ ঘন্টা ৪৫ মিনিট আগে