৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন সরকারি বিদ্যুতের তার চুরি, ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ ধামরাইয়ে গ্রামের প্রথম কুরআনের হাফেজকে সংবর্ধনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে লালপুরে খাবার বিতরণ দৌলতদিয়া যৌনপল্লীতে  আধিপত্য  বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাট ! ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নাঙ্গলকোটে প্রত্যয় ও ভাতড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে ঈদে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই সিএনজি চালককে জরিমানা

বাংলাদেশের উন্নয়নের রূপকার ছিলেন ব্যারিস্টার মওদুদ, ডঃ ইমন


বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় উপস্থিত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খান বলেছেন, ব্যারিস্টার মওদুদ আহমদ বাংলাদেশেরা উন্নয়নের রূপকার ছিলেন। তার সম্পর্কে সারাদিন বলেও শেষ করা যাবে না। তিনি চিরতরুণ ছিলেন সর্বক্ষেত্রে। স্বাধীনতা যুদ্ধের আগে থেকে, স্বাধীনতা যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, তার পরবর্তী ৮০ দশক, তৎপরবর্তী ৯০ দশকে এবং সর্বশেষ তার মৃত্যুর আগে পর্যন্ত বাংলাদেশের যারা নিয়ন্ত্রক ছিলেন, বাংলাদেশের নীতি নির্ধারণ যারা করেছেন, বাংলাদেশের ভাগ্য যারা নির্ধারণ করেছিলেন, তিনি কিন্তু সেখানে পুরো সময় একটি ভূমিকা পালন করেছেন দলমত নির্বিশেষে। এটা কিন্তু তার জীবনের বর্ণিল একটি সুযোগ।


তিনি আরও বলেন, আমি দূরের মানুষ হয়েও মওদুদ সাহেবকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। তিনি ৫২ এর ভাষা সৈনিক ছিলেন। তিনি তৎকালীন সরকার বিরোধী আন্দোলনে জড়িত হওয়ার কারণে তাকে স্কুল থেকে মেট্রিক পরীক্ষা দিতে দেওয়া হয়নি। পরবর্তীতে তিনি একটি স্কুলে নতুন করে ভর্তি হয়ে পরীক্ষা দিয়েছিলেন। একজন মানুষের জীবনে সব চেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা। তিনি দেশের প্রেমে, ভাষার প্রেমে, সেই মায়া পর্যন্ত ত্যাগ করেছিলেন।  

স্মরণসভায় ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদদীন মওদুদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক, চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এরশাদ, জেলা বিএনপির সদস্য মো. গোলাম মোহিত ফয়সাল, কবিরহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমূখ।  


এসময় বক্তরা বলেন, আইনজীবী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে এবং সর্বোপরি একজন লেখক এবং গবেষক হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। জীবিত থাকবেন তার নির্বাচনী এলাকার মানুষের কাছে, দেশের মানুষের মাঝে। আমাদের রাজনীতির ইতিহাসে, সংগ্রামে আন্দোলনের ইতিহাসে।

   

আলোচনা সভা শেষে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা কেয়ায়েত উল্যাহ।  

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার মওদুদ আহমদ।

আরও খবর




6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৫ দিন ১৯ ঘন্টা ১০ মিনিট আগে