ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

চাটখিলে মানসিক রোগীকে পরীক্ষামূলক চিকিৎসা প্রদান


নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি) এর আয়োজনে টেলি-মেডিসিন এর মাধ্যমে মানসিক রোগীদের পরীক্ষামূলকভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল দশটায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এনসিডিসি-এর প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. শহীদুল ইসলাম শোভন-র এর উদ্যোগে টেলি-মেডিসিন এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করেন জাতীয় মানসিক ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন। টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন আন্তর্জাতিক সংস্থা আইসিডিডিআর,বি এর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সোহেল সৌমিক, এই সময়ে আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার শহীদুল আহমেদ নয়ন, মেডিকেল অফিসার ডাক্তার ইশতিয়াক আহমেদ প্রমুখ।

দেশে মানসিক রোগ বিশেষজ্ঞ অপ্রতুল। তাই বিকল্প ব্যবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা নেয়া আবশ্যক। এই বিষয়ে এনসিডিসি-এর প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. শহীদুল ইসলাম শোভন জানান এনসিডিসি এর লাইন ডিরেক্টর অধ্যাপক মো. রোবেদ আমিন মহোদয়ের নেতৃত্বে দেশব্যাপী টেলি-মেডিসিন এর মাধ্যমে মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

আরও খবর