ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

হাটহাজারী সাংবাদিক ফোরামের যাত্রা শুরু- কাজী মনসুর সভাপতি, শ্যামল সা:সম্পাদক


চট্টগ্রাম শহরে কর্মরত হাটহাজারীর সাংবাদিকদের নিয়ে ‘হাটহাজারী সাংবাদিক ফোরাম’ এর যাত্রা শুরু হয়েছে। গতকাল (১৬মার্চ),বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে হাটহাজারীর অধিবাসী প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নতুন এ সংগঠনে সভাপতি হিসেবে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক  সিনিয়র সহ সভাপতি ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর সভাপতি এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত, মাহাবুল আলম,  প্রবীণ সাংবাদিক মাখন লাল সরকার, এনটিভির ব্যুরো প্রধান সামশুল হক হায়দরী ও বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।


নির্বাহী কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন, তাঁরা হলেন  সহ – সভাপতি চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেকসহ-সভাপতি স ম ইব্রাহীম, যুগ্ম সাধারন সম্পাদক চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাংস্কৃতিক সম্পাদক রুপম চক্রবর্তি, আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার মোঃ মহিউদ্দিন, অর্থ সম্পাদক কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার নুপুর কান্তি দেব, সাংগঠনিক সম্পাদক এনটিভি ক্যামেরা জার্নালিষ্ট সুমন গোস্বামী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলা টিভির স্টাফ রিপোর্টার বিপ্লব পার্থ, ক্রীড়া সম্পাদক আর টিভির রিপোর্টার মোঃ নাজিম উদ্দিন, সমাজ কল্যান ও সাংস্কৃতিক সম্পাদক প্রিয় চট্টগ্রামের মীর্জা ইমতিয়াজ শাওন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, প্রথম আলোর রিপোর্টার গাজী ফিরোজ শিবলী, সি প্লাসের সম্পাদক আলমগীর অপু, চট্টগ্রাম প্রতিদিন এর সম্পাদক আয়ান শর্মা, এনটিভির রিপোর্টার আরিচ মোহাম্মদ শাহ ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল।

আরও খবর