ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

কমলগঞ্জে ইসলামী শিল্পীদের সুরের মূর্ছনা ও ভিন্ন আমেজে দর্শক শ্রোতারা বিমোহিত

মহান স্বাধীনতার মাস উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে একতা সমাজকল্যাণ পরিষদ বড়গাছ-নছরতপুর কমলগঞ্জের উদ্যোগে এক মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা কমলগঞ্জস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৩ টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এনামুদ্দিন। আলোচনায় অংশগ্রহণ সিলেটের সুলতানপুর মাদরাসারশিক্ষাসচিব মাওলানা নুমানুল হক চৌধুরী, কমলগঞ্জের মাধবপুর নোয়াগাঁও তালিমুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, সাহেবজাদায়ে শায়খে মাধবপুরী (রহ.) এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের নব-নির্বাচিত কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, লেখক-কলামিস্ট মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)।

অনুষ্ঠানে ইসলামী সংগীত ও নাশিদ পরিবেশন করেন দেশের জনপ্রিয় ইসলামি শিল্পী আহমদ আবদুল্লাহ কলরব-ঢাকা, জনপ্রিয় উর্দু নাশিদশিল্পী শেখ এনাম, ইনভাইট নাশিদ ব্যান্ড-সিলেট, খাইরুল হাসান শিপন ভারত, সৈয়দ তৌফিক এলাহী-আসহাব শিল্পীগোষ্ঠী, আহমদ উসমান-যমযম, সিলেট, মুশাহিদ আল বাহার-সিলেট, আলী মর্তুজা বিন আমিন-যমযম, সিলেট, জুনেদ আহমদ জলপ্রপাত-শিল্পীগোষ্ঠী, ফাহিমুল ইসলাম;হকবিডি, ফুজায়েল আহমদ-সুনামগঞ্জ, বদরুল আমীন -হকবিডি শেখ এমাদ ইনভাইট নাশিদ ব্যান্ড এএবং লোকমান হাকীম-সুলতানী কাফেলা।

অনুষ্ঠান সঞ্চলনা করেন লাবীব হুমায়দী, ফারহানুল হক চৌধুরী এবং একতা সমাজকল্যাণ পরিষদের সভাপতি হিফজুর রহমান ফাহাদ।

অনুষ্ঠানে আগত শিল্পীরা মনোজ্ঞ ইসলামী সংগীত, উর্দু নাশিদ, হামদ-নাতসহ ভিন্নধারার দেশাত্মবোধক গান একক, দ্বৈত ও কোরাস কণ্ঠে পরিবেশন করে মাতিয়ে তুলেন দর্শকদের।

শিল্পীদের সুরের মূর্ছনা ও ভিন্ন আমেজে দর্শক শ্রোতারা বিমোহিত হয়েছেন।

প্রসঙ্গত,২০২১ সালে ৯ আগস্ট একতা সংগঠনটি যাত্রা শুরু করে। 

আরও খবর