মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

এইচএসসি পাসে ১৩–২০তম গ্রেডে রেল মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-03-2023 04:19:09 am

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি ৫ ক্যাটাগরির পদে মোট ১৭ জনকে নেবে। আবেদন শুরু হবে ২০ মার্চ থেকে চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।


১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। 


২. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৬

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 


৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৬

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে।


৪. পদের নাম: ক্যাশ সরকার

পদসংখ্যা: ১

গ্রেড: ১৮

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা

যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 


৫. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।


বয়সসীমা: ১ মার্চ ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। কোটায় ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলেও আবেদন করা যাবে।


যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই

১ থেকে ৩ নম্বর পদের ক্ষেত্রে ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, চাঁদপুর, হবিগঞ্জ, দিনাজপুর, খুলনা, নাটোর, ময়মনসিংহ, রাজশাহী, পটুয়াখালী, ঝালকাঠি ও কক্সবাজার। ৪ ও ৫ নম্বর পদের ক্ষেত্রে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, গাজীপুর, বগুড়া, পাবনা, সাতক্ষীরা, ময়মনসিংহ, কুমিল্লা, গোপালগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম, শেরপুর, বরিশাল, নড়াইল, সিরাজগঞ্জ, নওগাঁ, ফরিদপুর, পটুয়াখালী, নীলফামারী, ও মাদারীপুর।


তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।


 http://mor.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।


বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

১৭৯ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে







68f587a962302-201025065153.webp
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

৩৪৮ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে