দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

চরবংশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ইন্তেকাল; জানাযায় শোকাহত মানুষের ঢল

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয় এর জমিদাতা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলাউদ্দিন হাওলাদার । শুক্রবার (১৭ই মার্চ) ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তার বয়স ৮৫  হয়েছিল ।


চরবংশী ইউনিয়নের খাসারহাট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং রায়পুর উপজেলার সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাজার নামাজের পূর্বে মরহুম আলাউদ্দিন হাওলাদারের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন-
মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি  সাবেক চেয়ারম্যান রায়পুর উপজেলা পরিষদ, অধ্যক্ষ মামুনুর রশিদ চেয়ারম্যান রায়পুর উপজেলা পরিষদ, আব্দুর রশিদ মোল্লা সাবেক চেয়ারম্যান ৮ নং দক্ষিন চরবংশী ইউনিয়ন পরিষদ ও আরো অন্যান্য ব্যক্তিবর্গ।
এদিকে চরবংশী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন-মোহাম্মদ আব্দুস সোবহান প্রধান শিক্ষক হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়,
২ নং উত্তরচর বংশী যুব সংঘের সাবেক সেক্রেটারি প্রিন্সিপাল কাজী ফারুকী  স্কুল এন্ড কলেজের প্রভাষক আখতার হোসাইন খান, বিশিষ্ট ব্যবসায়ী আবু বাসেত হাওলাদার, সমাজসেবক জুলহাস উদ্দিন হাওলাদার,  বেলায়েত হোসেন হাওলাদার প্রমূখ। 

মৃত্যুকালে তিনি তিন পুত্র ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রায়পুর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম আলাউদ্দিন হাওলাদার চেয়ারম্যান থাকাকালে তিনি এলাকায় গরীব দুঃখী মানুষের সেবায় কাজ করেছিলেন। বৃহত্তর ২ ও  ৮ নং চরবংশী ইউনিয়নের বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, এতিমখানা স্থাপন করে চরবংশীবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন এই জননেতা। তার মৃত্যুতে বৃহত্তর চরবংশী ইউনিয়নবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আরও খবর