ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

১৬০ টাকায় কনস্টেবল পদে চাকরি পাওয়া ১১ জনকে ওসি'র সংবর্ধনা





১৬০ টাকায় কুড়িগ্রামের ফুলবাড়ী পুলিশে ট্রেনিং রিক্রুইট  কনস্টেবল পদে চাকরি পাওয়া ১১ জনকে সংবর্ধনা দিয়েছে ফুলবাড়ী থানা পুলিশ। শনিবার সকাল ১১ টায় থানা কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের  এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান সদ্য চাকুরী পাওয়া কনস্টেবলদের কে ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করান। অনুষ্ঠানে সদ্য চাকুরী পাওয়া  ১১ পুলিশ কনস্টেবল সহ থানায় কর্মরত পুলিশ সদস্য, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।


পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত মাসুদ রানা, মেহেদী হাসান ও শাহ জালাল সবুজ জানান, ছোটবেলা থেকে শুনে আসছি ঘুষ ছাড়া চাকরি হয় না, কিন্তূ  ১৬০ টাকায় ঘুষ ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকুরী পেয়ে আমরা খুবই আনন্দিত।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, কুড়িগ্রাম পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আজ ট্রেনিং রিক্রুইট  কনস্টেবল পদে চাকরি পাওয়া ১১ জনকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা দিয়েছি।  ট্রেনিং শেষে কর্মস্থলে যোগদান করে তারা যেন তারা সততা ও নিষ্ঠার সাথে চাকুরী করে দেশ ও জাতির সেবা করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি।



আরও খবর