ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ছাত্র মজলিস তরুণদের মাঝে ঘুণে ধরা সমাজ পরিবর্তনের স্বপ্ন তৈরি করতে সক্ষম হয়েছে-বিলাল আহমদ চৌধুরী

ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সহযোগী সদস্য প্রার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী বলেছেন, একটি সমৃদ্ধ জাতি, সভ্যতা ও সমাজ দেশ গড়ে ওঠে মূলত ওই সমাজের নৈতিকতাসম্পন্ন দেশপ্রেমিক তারুণ্যের হাত দিয়ে।

জাতির প্রত্যাশা পূরণের জন্য আদর্শ নেতৃত্ব ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামী ছাত্র মজলিস সকল শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শত হতাশার মাঝেও দৃঢ় পথচলা ও গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্র মজলিস তরুণদের মাঝে ঘুণে ধরা সমাজ পরিবর্তনের স্বপ্ন তৈরি করতে সক্ষম হয়েছে। যার কারণে ছাত্র মজলিস আজ দেশে আদর্শ ও সুশৃঙ্খল ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। কাজেই ছাত্র মজলিস কর্মীদের দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আরো এগিয়ে আসতে হবে।

ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৮ মার্চ) শ্রীমঙ্গল শহরের আই এস মিলনায়তনে অনুষ্ঠিত সহযোগী প্রার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

ছাত্র মজলিসের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি রাফি উদ্দিন মাবরুর এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আবিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিলাল আহমদ চৌধুরী।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি ইমরান হোসাইন, মৌলভীবাজার জেলা ও শহর ছাত্র মজলিসের সাবেক সভাপতি মোঃ এহসানুল হক, জেলা বায়তুলমাল ও অফিস সম্পাদক আব্দুল্লাহ আন নোমান প্রমুখ।
আরও খবর