চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিবলী মোস্তফা খানএর ছোট গল্প - হারিয়ে যাওয়া শৈশব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-03-2023 11:26:48 am

© ফাইল ছবি



সাইকেলের ঐ ক্রিং-ক্রিং বেল বাঁজিয়ে–প্যাডেল দিতে দিতে ছুটছে এক বালক। পরনে তার লাল রঙের হাঁফ প্যান্ট আর সাদা শার্ট-আসলে এটা তার স্কুলের ইউনিফর্ম। মফস্বলের এই আঁধ-পাকা আঁকাবাঁকা সড়ক দাপিয়ে বেড়াচ্ছে সে— ভয় নেই আজ কোচিং বন্ধ, ভাবনায় সময় অফুরন্ত।


আরেকটা বালক ভ্যানের ঐ লম্বা টায়ারে কঞ্চি দিয়ে আঘাত করতে করতে গোল করে ঘুরিয়ে চাকার সাথে দৌঁড়ে ছুটে যাচ্ছে- এই সড়কটা তার কথা শোনে, তাই চাকাটা হেলে পড়ে না।


সাদা পলিথিন চতুর্ভুজের মত কেটে, শলার ঝাঁড়ুটা একটা কাঠি ভেঙে—সুঁতো দিয়ে পেঁচিয়ে বানালো সে ঘুড়ি। পলিথিন ছিঁড়ে লেঁজ লাগিয়ে, ছোট্ট নাঁটাইটা হাতে নিয়ে মাঠে গিয়ে উদ্দেশ্যহীন ছুঁটে যাচ্ছে এক বালক, বয়স তাঁর অনূর্ধ্ব দশ।


স্কুলের বেলটা বাঁজতেই বাচ্চা গুলো হুড়মুড় করে বেঞ্চ থেকে উঠে ক্লাস থেকে শই শই বের হলো। ওমা! ক্লাসে যে নাজমা ম্যাম তিন তিরিক্ষে নয় শেখাচ্ছেন, তা যেন ভ্রুক্ষেপ ও করছে না। বেচারা নিঃসন্তান নাজমা ম্যামটা এই শিশুদের আবদার এর সাথে হেসে খেলেই দিন পার করে যাচ্ছেন। 


বলটা গিয়ে ভাঙলো আশিকদের জানালার কাঁচ, যে-ই না ভেঙে গেলো—অমনি সবাই দিলো যে দৌঁড়, বিচারটা পড়লো আজ ফিল্ডার শিবলীর বাড়ি। আরেকবার ব্যাটে লেগে বলটা গিয়ে পড়লো কালাবুড়ির টিনের উপর- বড্ড রাগী মহিলা। বলটা আর আনতে দিলো না-চেঁচিয়ে গেলো একঝাঁক সকলের উপর।


রাত টা হলেই লোডশেডিং—চুপি চুপি বের হতো বালক, খেলতো লুকোচুরি কিংবা আম কাঁঠাল, অথবা আটার রুটি বাটার বন। একদিন পেলো ব্যাথা—লুকোতে গিয়ে ঐ খাম্বার পাশে।


বিকেল হলে খেলতো সবাই কুত্ কুত্, ঐ প্রাইমারীর মাঠে। মেয়েটার আজ সাথী নেই, আজ সে একাই খেলবে—বড্ড ভালো লেগে যো তার। উফ! টাইলসে পায়ের বুড়ো আঙুল টা লেগে, রক্ত শুধু গড়িয়ে যাচ্ছে। ছুটে আসলো দারোয়ান, তুলে নিলো তিব্বত কাকার ফার্মেসীতে।


কত স্মৃতি দিয়ে ঘেরা থাকে আমাদের শৈশব, ছিলো না তখন কামাইয়ের চিন্তা, না বুঝতাম দুঃখ-বেদনা-হতাশার দীর্ঘছায়া। তখন উদ্দেশ্যহীন ছিলো জীবন, এখন শুধু উদ্দেশ্য খুঁটিয়ে খুঁটিয়ে বের করা। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষটায় এসে ছোটদের আনন্দ করতে দেখি যখন আঁড়াল থেকে, তখন যেন ঐ শৈশবের উদ্দেশ্যহীন জীবনটা খুব মনে পড়ে। তাই গেয়ে উঠি,


“ আহা! কোথায় হারিয়ে গেলো আমার সেই শৈশব

ওগো! ডাকছি তোমায়— শুনিতে কি পাও আমায়?"


আরও খবর

6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১৩ দিন ১৯ ঘন্টা ১৯ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৭ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে




deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৫৪ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৫৭ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে