কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের শুদ্ধ উচ্চারণ কোর্সের সনদপত্র বিতরণ

© ফাইল ছবি


বাংলা আমাদের মাতৃভাষা। মাতৃভাষা হলেও আমরা অনেকে এখনো শুদ্ধভাবে বাংলায় কথা বলতে পারি না। শুধু বই-পুস্তক পড়ে বিশুদ্ধভাবে কথা বলা যায় না। শুদ্ধভাবে কথা বলার জন্য প্রয়োজন নিয়মিত প্রমিত উচ্চারণের চর্চা। উপস্থাপনার মাধ্যমে যে কেউ তার ব্যক্তিত্ব প্রকাশ করতে পারে। অন্যের কাছে সমাদৃত হতে হলে সুন্দরভাবে গুছিয়ে কথা বলা ও উপস্থাপনার কোন বিকল্প নেই।

অংশগ্রহণমূলক বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ করে দেয়া উচিত।

সৃজনশীলতার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে হবে। আমাদের অনেকে পড়ালেখায় খুবই ভালো। কিন্তু উচ্চারণ এবং উপস্থাপনায় অনেক পিছিয়ে। 

তাই সুন্দরভাবে কথা বলা শিখার জন্য, বক্তব্যকে অন্যের কাছে হৃদয়গ্রাহী করার জন্য এবং নিজেকে সুন্দর ভাবে তুলে ধরার জন্য বিশুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনায় মনোনিবেশ করতে হবে। 

শুদ্ধ উচ্চারণ চর্চা ও উপস্থাপনা বিষয়ক অনুশীলন এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

রবিবার রাতে ঈদগাঁওতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। 

মাস ব্যাপী শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ক কর্মশালা ২০২২ শেষে সনদ বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ও বিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন 'ফুলেশ্বরী সাংস্কৃতিক সংসদ' যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে বিকেলে শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার ছড়াকার মোঃ নাছির উদ্দিন।

প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শিক্ষক প্রশিক্ষক, লেখক ডঃ শামসুদ্দীন শিশির।

বিশেষ অতিথির শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম উদ্দিন।


আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলার জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা হোসাইনুল ইসলাম মাতবর।


ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষক (বাংলা) জসিম উদ্দীন।


"শুদ্ধ বোধের নিত্য স্রোত" এ স্লোগানে অনুষ্ঠিত এ আয়োজনের সহযোগিতায় ছিল চট্টগ্রাম ভিত্তিক আবৃত্তি ও উচ্চারণ সংগঠন "প্রাণন শিল্পমঞ্চ"।


কর্মশালার উপযোগিতা বিষয়ে আলোচনা করেন প্রাণন শিল্পমঞ্চের পরিচালক আহমদ উল্লাহ।

অভিভাবকদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আবুল মনছুর আহমদ।


অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ও বক্তব্য দেন

শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ক কর্মশালার পরিচালক শাহজালাল মুনির।


এতে শিক্ষার্থীরা গান আবৃত্তি ও বক্তৃতায় অংশ নেয়। 

শুরুতে ফুলেশ্বরী সাংস্কৃতিক সংসদের শিল্পীরা সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করে।

অন্যদের মধ্যে ছিলেন প্রথম আলোর প্রিয় শিক্ষক সম্মাননা প্রাপ্ত নুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক ও অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন।

এতে সনদপত্র ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

শেষে মনোগো সংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।


আরও খবর