দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

নওয়াপাড়া আকিজ দরবার হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী নওয়াপাড়ার বিখ্যাত আকিজ সিটির দরবার হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।


২০ শে মার্চ সোমবার সকাল ১০ টায়  নওয়াপাড়ার বিখ্যাত  আকিজ দরবার হলে রাজশাহী বিভাগীয় ধর্ম বিষয়ক সম্পাদক হারুন অর রশিদের কোরআন তেলাওয়াত ও অভয়নগর উপজেলার সাংস্কৃতিক সম্পাদক  সব্যসাচী বিশ্বাসের গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সুমন সরদারের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান ও উপ দপ্তর সম্পাদক রেজোয়ান হোসেন রাজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান তোতা।


অনুষ্ঠানের শুরুতে  বেলুন উড়িয়ে ও কেক কেটে ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র  ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক । উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান শেখ শিহাব উদ্দিন রুবেল,যুগ্ম মহাসচিব নুর আলমগীর হোসেন অনু,সহ সম্পাদক সুব্রত শর্মা, মো. রমজান আলী, রকিবুজ্জামান,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,কৃষিবিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, নির্বাহী সদস্য সামিউল আলম,আনোয়ার হোসেন, খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক  শফিকুল ইসলাম, সহসভাপতি মোড়ল মুজিবুর রহমান, শেখ সেকেন্দার আলী, সহ সম্পাদক সেলিম রেজা সালাম,সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদে, দপ্তর সম্পাদক জাকির হোসেন হৃদয়,সিলেট বিভাগীয় সম্পাদক গোলাম রব্বানী,রাজশাহী বিভাগীয় সভাপতি জুয়েল আহমেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হারুন অর রশীদ হাবিবুল্লাহ, সিলেটের শাহাজান সিরাজ,

যশোর জেলা কমিটির সভাপতি নাসিম  রেজা,সম্পাদক শরিফুল ইসলাম  সহ সম্পাদক আবুল বাশার জীবন, ফরিদপুরের হাসিব মিয়া,তরিকুল সালাম,এ্যাড. মো. ইদ্রিস আলী,অভয়নগর উপজেলা কমিটির  উপদেষ্টা মুনশী আব্দুল মাজেদ, সভাপতি রকিবুল ইসলাম রুবেল, সাধারন সম্পাদক ফিরোজ খান সিনিয়র সহসভাপতি গাজী আবুল হোসেন, মো. তাজাম্মুল ইসলাম দিপু,কেশবপুরের কামরুজ্জামান, খুলনার মোঃ সিরাজুল ইসলাম,বাঘারপাড়ার আমির হোসেন,রাজশাহীর শিশু সাংবাদিক জেসমিন আহমেদ  আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটিসহ  বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের ২য় পর্বে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ও সংগঠনের জন্য অবদান রাখায় বেশ কয়েকজন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় ৪ শতাধিক সাংবাদিক উপস্থিত হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও খবর