দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

মেহেরপুরে ভারী বর্ষণে গম ফসলে ক্ষতির শঙ্কায় কৃষক।

মেহেরপুরে গম চাষে বাম্পার ফলন ও ন্যায্য মূল্যের আশা করলেও জুই-২ এর প্রভাবে গত কয়েক দিনের ভারী বর্ষণে তা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় রয়েছেন  কৃষকরা।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মেহেরপুর জেলায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা থেকে প্রায় ৫০ হাজার মেট্রিকটন গম উৎপাদন হতে পারে বলে আশা করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেহেরপুর।

কৃষি বিভাগ জানায়, গম উৎপাদনে কৃষি প্রণোদনা সহায়তা হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণসহ সকল ধরনের পরামর্শ দিতে মাঠ পর্যায়ে কাজ করেছেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা।

কিন্তু গত বৃহস্পতিবার বিকেল থেকে থেমে থেমে ভারী বর্ষণ শুরু হওয়ার কারণে গম ফসলে ফলন ও মূল্যে চরম ক্ষতির আশংকায় কৃষকরা।

কৃষকরা জানান, চারিদিকে ইতিমধ্যেই গম কাটা মাড়াইয়ের কাজ শুরু হয়ে গেছে। ঠিক এমন মূহুর্তে হঠাৎ ভারী বর্ষণ ও দমকা বাতাসে অনেক ক্ষেতের গমের গাছ ভেঙে নুইয়ে পড়েছে। ভারী বর্ষণের কারণে গমের দানা চিপসে যেতে পারে। তাছাড়া গমের রং ফ্যাকাসে হয়ে যেতে পারে। এতে করে গম বিক্রিতে ব্যবসায়ীরা হয়তো বা ন্যায্য মূল্যে তাদের গম ক্রয় করবেনা।

গম আবাদের শুরু থেকেই ঝড় বৃষ্টি না হওয়ায় আবহাওয়া সহায়ক হওয়ায় গম চাষে কোন সমস্যা হয়নি। ফলে কৃষকরা গম চাষে সাফল্য আশা করেছিলেন। সে ব্যাপারে দ্বিমতও ছিলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। কৃষক নিজেও গম চাষ করে যে লাভের মুখ দেখবেন, সে বিষয়েও তারা যথেষ্ট আশাবাদী ছিলেন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের যাবতীয় পরামর্শ স্বাভাবিক ভাবেই কৃষকদের গম চাষে অনেকটাই লাভবান করে তুলবেন বলে কৃষকরা মনে করেছিলেন। আগাম আবাদকৃত অনেকেই গম কেটে ইতিমধ্যেই ঘরে তুলে লাভের মুখও দেখেছেন কিন্তু বিপাকে পড়েছেন পিছিয়ে পড়া গম চাষীরা।

যার কারণে কৃষকরা তাদের উৎপাদিত গমের ন্যায্য মূল্য হতে বঞ্চিত হবেন বলে হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছে। সোমবার (২০ মার্চ) সকাল থেকে বিকেল অবধি সরেজমিনে মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে গম চাষীরা তাদের ফসলের ক্ষতির শঙ্কার কথা জানান। মুন্দা অলিনগর  গ্রামের হুমায়ুন আহমেদ জানান, অন্যান্য গমের তেমন ক্ষতি না হলেও বারী-৩০ জাতের গম চাষীরা বেশি ক্ষতির মুখে পড়বেন। কারণ বারী-৩০ জাতের প্রায় ক্ষেতের গমের গাছ কাচা এবং অধিকাংশই নুইয়ে পড়েছে। এতে ফলন কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার সাংবাদিকদের জানান, এ পর্যন্ত যে বর্ষণ হয়েছে তাতে করে গমের তেমন একটা ক্ষতির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি অব্যাহত থাকলে গমের দানার একটু কালার পরিবর্তন হতে পারে।

আরও খবর