ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ঝিনাইগাতীকে ভূমিহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

আগামী ২২ মার্চ বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে প্রেস ব্রিফিং করেছে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। ২১ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, চতুর্থ ধাপে দেশের প্রায় ১৬০টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এর মধ্যে ঝিনাইগাতী উপজেলা একটি। এরই প্রেক্ষিতে আগামী ২২ মার্চ ঝিনাইগাতী উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এছাড়াও তিনি আরো বলেন, চতুর্থ পর্যায়ে ঝিনাইগাতীর বিভিন্ন স্থানে মুজিব বর্ষের আশ্রয়নের ঘর নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যেই ৭৫টি মুজিব বর্ষের ঘরসহ আশ্রয়ণ প্রকল্পের ১২৩টি ঘরের কাজ সম্পূর্ণ হয়েছে। আগামীকাল বুধবার ২২ মার্চ ২০২৩ তারিখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরগুলো উদ্বোধন করবেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে মুজিব বর্ষের ১১৯টি ঘরের চাবি ও দলিলসহ উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হয়েছে। চতুর্থ ধাপে ১২৩ ঘরের চাবি হস্তান্তর করা হবে। এসময় উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

আরও খবর