নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ আরো ৪ আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সুন্দরগঞ্জে সাংবাদিককে মারধর, থানায় অভিযোগ, অভিযুক্তরা পলাতক। সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু

ক্লাসের সময়ের এখনই পরিবর্তন নয়: শিক্ষামন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-08-2022 12:06:39 am

সংগৃহীত ছবি

◾ শিক্ষা ডেস্ক


বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস ও ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন আনলেও এখনই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসের সময়সূচিতে পরিবর্তন আনার কথা ভাবছে না সরকার। সোমবার রাজধানীর সোবহানবাগের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। 


দীপু মনি বলেন, ‘ক্লাসের টাইমের এখনই পরিবর্তন করছি না। আপাতত সময় যেটা আছে সেটাই থাকবে। পরে যদি দেখি বেশি অসুবিধা হচ্ছে তাহলে সিদ্ধান্ত নেওয়া হবে। এ মুহূর্তে ক্লাসের সময়সূচি বদলাচ্ছি না।


শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি বাড়ায় কর্মপরিকল্পনায় কোনো পরিবর্তন হবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। বলেন, কর্মপরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। ৬ দিনের মধ্যে যা করা হতো তা ৫ দিনেই করা হবে। আশা করি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম এতে ব্যাহত হবে না। 


শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কেউ কেউ বলেছিলেন বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যায় কি না। আজকাল কিন্তু বিরাট সংখ্যক বাবা-মা ই কর্মজীবী। তাদের ছুটি বিবেচনায় নিয়ে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার করা হয়েছে। বাকি ৫ দিন শিক্ষা কার্যক্রম চলবে। বেশির ভাগ চাকরিজীবী কিন্তু ৬ দিন চাকরি করে না। শিক্ষকেরা ৬ দিন কাজ করে। তারা সপ্তাহে দুই দিন ছুটি পেলে কাজে আরও উৎসাহী হবেন। 


বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে এ সিদ্ধান্ত ফলপ্রসূ হবে কি না এমন প্রশ্নে দীপু মনি বলেন, ‘কিছুটা তো কাজে দেবেই। ঢাকা শহরে যে পরিমাণ যানবাহন চলে এর বিরাট সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে। সে ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান একদিন বেশি বন্ধ থাকলে এটা কাজে দেবে।


এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করে অফিস আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ঘোষণা অনুযায়ী, প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আরও খবর