ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

সুজন'র শ্রীমঙ্গল উপজেলা কমিটি পুনর্গঠন : ছমরু আহ্বায়ক, ইসমাইল সদস্য সচিব

সুজন (সুশাসনের জন্য নাগরিক)এর শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরুকে আহ্বায়ক, মো. কাওছার ইকবাল ও আনিছুল ইসলাম আশরাফিকে যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদকে সদস্য সচিব মনোনিত করে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


গতকাল মঙ্গলবার (২১ মার্চ) রাতে শহরের ভানুগাছ রোডস্থ পানসী রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে সংগঠনের শ্রীমঙ্গল শাখার আয়োজনে 'কাঙ্খিত উন্নয়নে চাই শক্তিশালী স্থানীয় সরকার' শীর্ষক মতবিনিময় সভা শেষে দ্বিতীয় পর্বে সুজন শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কাওছার ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন জাতীয় কমিটির প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, রশীদপুর গ্যাস ফিল্ডের ব্যবস্থাপক (প্রশাসন) বিশিষ্ট অভিনেতা মোঃ গোলাম রাব্বানী, সুজন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জহর লাল দত্ত।


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংগঠনিক আলোচনা সভা। উপস্থিত ছিলেন জাতীয় কমিটির প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, সুজন জেলা শাখার সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব। 


সুজন শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন ছমরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক আলোচনায় সংগঠনের কার্যকরী কমিটির পূর্ণগঠন করে পরবর্তী কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এ লক্ষ্যে ব্যাপক আলোচনা পর সর্বসম্মত সিদ্ধান্তে উপরোক্ত আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আরও খবর