ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইগাতীতে ৪র্থ পর্যায়ে ৭৫টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার সেমিপাকা ঘরসহ দুই শতক জমির কাগজ পত্র

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারা দেশে ভূমিহীনদের মধ্যে ৪র্থ পর্যায়ে ৩৯ হাজার ৩শত ৬৫টি ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ভূমিহীনদের মধ্যে ৭৫টি ঘর হস্তান্তর করা হয়েছে। ২২ মার্চ বুধবার সকালে সারাদেশের ৭টি জেলার ১৫৯টি উপজেলাগুলোতে একযোগে এসব ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের পর ঝিনাইগাতী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে ৭৫টি ভূমিহীন পরিবারের মধ্যে ঘর ও জমির কাগজ পত্র হস্তান্তর করেন, শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আালমসহ উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও উপকারভোগীগণ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এসব ঘর খাস জমিতে নির্মাণ করা হয়েছে। একটি পরিবারের জন্য দুই রুম বিশিষ্ট সেমি পাকা ঘরে রয়েছে রান্না ঘর, বাথরুম ও সামনে খোলা বারান্দা। প্রতিটি ঘরে ব্যয় হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা। এসব ঘর নির্মাণে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা গৃহ নির্মাণ কমিটি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি কাজের অগ্রগতি, প্লান, ডিজাইন ও মান সঠিক রেখে এসব গৃহ নির্মাণে নিয়মিত তদারকি করেছেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন উপলক্ষে ৪র্থ পর্যায়ে ঝিনাইগাতী উপজেলার ভূমিহীনদের মাঝে আজ ৭৫টি সেমিপাকা ঘরসহ ২ শতক জমির কাগজ পত্র হস্তান্তর করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে ৬৫টি, ২য় পর্যায়ে ২৫টি, ৩য় পর্যায়ের ১ম ধাপে ১৪টি, ৩য় পর্যায়ের ২য় ধাপে ১৫টি ও আজ ৪র্থ পর্যায়ে ৭৫টি গৃহ নির্মাণের মাধ্যমে এই পর্যন্ত ১৯৪ টি “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে বলে জানা গেছে।

আরও খবর