চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে: নূর হাকিম

© ফাইল ছবি

সাংবাদিকরা দেশ ও জাতির কল্যানে কাজ করবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে নিজেকে দক্ষ ও স্মার্ট সাংবাদিক হিসেবে তোলার আহবান জানিয়েছেন দৈনিক সকালের সময়'র প্রকাশক ও সম্পাদক মো: নূর হাকিম। মঙ্গলবার (২১ মার্চ) রাজশাহী নগরীর পিঁপড়া আপ্যায়ন এন্ড কনভেনশন সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত দৈনিক সকালের সময়'র রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, দেশ ও জাতির কল্যান নিশ্চিত করতে নিজেকে আগে দেশের প্রতি দায়িত্বশীল করতে হবে। দৈনিক সকালের সময়ের মাধ্যমে সমাজের যাবতীয় অন্যায় অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে সবসময়। প্রচলিত সকল প্রকার অপ-সাংবাদিকতা থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং এগুলোর বিরুদ্ধে জনমত গঠনেও ভূমিকা রাখতে হবে। সম্পাদক নূর হাকিম বলেন, দৈনিক সকালের সময়ের সকল পর্যায়ের সাংবাদিক, কর্মকর্তা, কর্চারিদের সহযোগিতায় পত্রিকাটি একদিন বস্তুনিষ্ঠ সংবাদের অগ্রপথিক হবে, দেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। দৈনিক সকালের সময়ের মাধ্যমেই বাংলাদেশে সাংবাদিকতা মূল ধারায় ফিরবে বলেও তিনি বিশ্বাস করেন বলে আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় দৈনিক সকালের সময়'য়ের রাজশাহী জেলা প্রতিনিধি শামসুল ইসলামের সঞ্চালনায়, রাজশাহী মহানগর প্রতিনিধি পাভেল ইসলাম মিমুলের সার্বিক তত্বাবধানে ও রাজশাহী ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা'র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পত্রিকাটির মফস্বল সম্পাদক নুর আলম। এসময় নওগাঁ জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি জমশেদ আলী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অর্পণ ধর, পাবনা জেলা প্রতিনিধি মাহফুজ আলম ও নাটোর জেলা প্রতিনিধি তহুরা বানু সহ পত্রিকাটির রাজশাহী বিভাগের বিভিন্ন উপজেলা প্রতিনিধি, ফটো সাংবাদিক ও সংবাদ এজেন্সি সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর