ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ পানি সরবরাহের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন



পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ পানি সরবরাহের জোরালো দাবিতে চট্টগ্রাম নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

  ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ ও বাংলাবন্ধু যাত্রী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে  ২২ শে মার্চ বিকালে নগরীর  চেরাগী পাহাড়   চত্বরে  এ  মানববন্ধন কর্মসূচিঅনুষ্ঠিত হয়।
ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন বিভাগীয় কমিটির সভাপতি মোঃ হাসান মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবসার চৌধুরী । প্রধান বক্তা ছিলেন বাংলাবন্ধু যাত্রী কল্যাণ সংস্থার চেয়ারম্যান আ স ম আক্তার হোসেন । বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জেবিএস আনন্দবোধি ভিক্ষু , সুরাঙ্গন বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা, নৃত্য প্রশিক্ষক ও পরিচালক হিল্লোল দাশ সুমন।

সভায় বক্তারা বলেন   -  পবিত্র মাহে রমজানকে ঘিরে কিছু অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য  লাগামহীনভাবে বৃদ্ধি করে সাধারণ মানুষকে চরমভাবে ভোগান্তিতে ফেলে  আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার স্বপ্ন দেখে। আর কিছু অসৎ চরিত্রবান প্রশাসনে ঘাপটে মেরে থাকা লোক গ্যাস পানি ও বিদ্যুৎ সরবরাহে ভোগান্তির সৃষ্টি করে, যাতে করে সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীরা রমজানের রোজা পালনে ও সিয়াম সাধনায় ব্যত্যয় ঘটে। চট্টগ্রাম নগরীতে মানববন্ধনে বক্তারা পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ ও পানি সরবরাহের জোরালো দাবি জানান ।

বক্তরা  আরো বলেন, সারা বিশ্বে পবিত্র রমজান মাস এলে দ্রব্যমূল্য ক্রেতা সাধারনের নিয়ন্ত্রণে আসে কিন্তু বাংলাদেশে এর ব্যতিক্রম ঘটে । সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত নৃত্য প্রয়োজনীয় দ্রব্যের সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ রাখা । বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনায় মুসল্লীদের সুবিধার্থে নিরবিচ্ছিন্ন গ্যাস ,পানি ও বিদ্যুৎ সরবরাহ করে সিয়াম সাধনায় সহযোগিতা করবে।
উক্ত  মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, মোহাম্মদ নাজিম উদ্দিন , মৌসুমী চৌধুরী,  হানিফ চৌধুরী , কবি সজল দাশ , মধু চৌধুরী , সীমা চৌধুরী , লাভলি চৌধুরী, সুমি আক্তার, নাজমা আক্তার, সুজন দাস, সুমন দাস, রফিকুল ইসলাম, আব্দুল কাদের, সুমন সেন, মনজুর আলম প্রমুখ ।

আরও খবর