দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে জনসাধারণের বিপুল অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা সহ ০২ জন গ্রেফতার

সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র্যাব-৫, রাজশাহী কর্তৃক আল্টিমা ফার্ম মোবাইল অ্যাপ এর মাধ্যমে অবৈধ ক্রিপ্ট কারেন্সি লেনদেন এবং জনসাধারণের বিপুল অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা সহ ০২ জনকে গ্রেফতার করা হয়েছে। 


র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।


এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২২ মার্চ ২০২৩ ইং তারিখ ১২:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌরসভাধীন মৌচাক মার্কেটস্থ জনৈক মোঃ আলমগীর এর ন্যাশনাল ইলেট্রনিক্স ও জুয়েল ব্যাটারী এর দোকানের ভিতর হতে মোবাইল অ্যাপ এর মাধ্যমে অবৈধ ক্রিপ্ট কারেন্সি লেনদেন এবং জনসাধারণের বিপুল অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা সহ ০২ জন সদস্য ১। মোঃ আলাউদ্দিন @ জুয়েল (৩৩) (মূলহোতা), পিতা-মোঃ আলমগীর, সাং-আজাইপুর, ২। মোঃ মামুনুর রশিদ (৩৫), পিতা-মোঃ নাইমুল হক, সাং- পারকৃষ্ণ গোবিন্দপুর, উভয় থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে প্রতারনার করে আল্টিমা ফার্ম মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ ক্রিপ্টো কারেন্সি লেনদেন এবং অতিরিক্ত অর্থের লোভ দেখিয়ে সাধারণ জনগনের লক্ষ টাকা আত্মসাৎ কারী একটি চক্রের গোপন তথ্যের ভিত্তিতে আভিজানিক দল ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তে বেরিয়ে আসে, উক্ত মোবাইল অ্যাপ এ এজেন্টের মাধ্যমে নগদ অর্থ দিয়ে (চখস্টট) নামে পয়েন্টে কেনা হয়। যার মাধ্যমে শেয়ার ক্রয়ে দাম বৃদ্ধি সাপেক্ষে লভ্যাংশ প্রদান করা হয়। এছাড়াও একজনের রেফারেন্সে আরেকজনের একাউন্ট খুলেও অতিরিক্ত ডলার আয় করা যায়। এ সকল লোভনীয় অফারের ফাঁদে ফেলে অসংখ্য সাধারণ মানুষের লক্ষ টাকা আত্মসাৎ করে চক্রটি।


উদ্ঘাটিত তথ্যের ভিত্তিতে, অত্র ক্যাম্পের আভিযানিক দল একটি অভিযান পরিচালনা করে, এ চক্রের মূল হোতা সহ স্থানীয় এজেন্টকে গ্রেফতার করে।


উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

আরও খবর





6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

৪ দিন ২ ঘন্টা ২০ মিনিট আগে



6a88262261018-210826041914.webp
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ

৫ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে