কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নিয়ামতপুরে ডাসকোর উদ্যোগে উপজেলা পর্যায়ে অংশগ্রহনমূলক নীতি সংলাপ

নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের আয়োজেন উপজেলা পর্যায়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে অংশগ্রহনমূলক সংলাপ অনুষ্ঠিত হয়। হেকস- ইপার'র সহযোগিতায় রিভাইভ প্রকল্পের কর্মসূচি হিসাবে ২৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্সের সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। 


ডাসকো ফাউন্ডেশন উপজেলা অফিসার শামসুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নাদিরা বেগম।


সভায় আরোও উপস্থিত ছিলেন ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওবায়দুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব উল আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসাদুল্লাহসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 


সেবা গ্রহণকারী হিসাবে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন নারী মঞ্চের সদস্য পারুল বাড়ো, কাজলী পাহান, মনোবালা খালকো, পুতুল পাহান এবং সরলা মার্ডি। প্রকল্পের কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাসকো ফাউন্ডেশন রিভাইভ প্রকল্প নওগাঁর প্রজেক্ট অফিসার মোঃ আনোয়ার হোসেন। কর্ম এলাকার প্রান্তিক পর্যায়ের সমস্যা ও সুপারিশ তুলে ধরেন ডাসকো ফাউন্ডেশন রিভাইভ প্রকল্প, নিয়ামতপুর এলাকার সিডিও ফারুমা খাতুন। 


সভায় আরোও উপস্থিত ছিলেন সিডিও প্রদীপ কুমার বর্মন, জয়দেব চন্দ্র, আফরোজা বেগম, রুবিয়া খাতুন, আলফা প্রমুখ।

আরও খবর