তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ঘরবাড়িসহ সমস্ত মালামাল পুড়ে ছাই

জয়পুরহাটের নতুন হাট শেখপাড়া এলাকায় দশটি পরিবারের বাড়ি ঘরসহ সমস্ত মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের দুই ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


শনিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।


জেলা ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক শওকত আলী জোয়ারদার জানান, শহরের নতুনহাট শেখপাড়া এলাকায় আবু ছালামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 


প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী পরিবার ও ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, আবু ছালাম (৫০) নামে এক ব্যাক্তির টিনশেড বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মুহুর্তে আশপাশের ১০টি ঘরের আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।


এ পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণের কাজ চলছে, তবে ক্ষয়ক্ষতির পরিমান ১০ লক্ষাধিক হতে পারে বলে দাবী ক্ষক্তিগ্রস্তদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অসাবধানতা বশত আাগুন লাগতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি। 



আরও খবর