অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু কেরানীহাটে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত কালিগঞ্জের রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

সারিয়াকান্দিতে যানযট নিরসন ও ফুটপাত দখলমুক্ত অভিযানে ওসি

বগুড়ার সারিয়াকান্দিতে পৌর এলাকায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে শনিবার সকালে পুলিশ প্রশাসনের উদ্যোগে রাস্তায় অভিযান পরিচালনা করেন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী। 


এ সময় প্রধান সড়কে সকল গাড়িচালক কে গাড়ি পার্কিং না করা ও ফুটপাত দখলমুক্ত রাখার জন্য স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি। 

মতপ্রকাশকে দেওয়া এক সাক্ষাৎকারে ওসি বলেন, রমজান ও আসন্ন ইদুল ফিতর উপলক্ষে আজ হাটবারে থানা ফটক থেকে পৌরসভা মোড় পর্যন্ত রাস্তায় যত্রতত্র পার্কিং বন্ধ ও স্থানীয় ব্যবসায়ীদের ফুটপাত নিজ দখলে না রেখে পথচারীদের চলাচলের উপযোগী করতে বলা হয়েছে। এমন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং থানা পুলিশের সার্বক্ষণিক নজরদারি চলমান থাকবে।

অভিযানে সময় উপস্থিত ছিলেন, থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছার রহমান, সারিয়াকান্দি উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, দৈনিক মতপ্রকাশ পত্রিকার স্টাফ রিপোর্টার আর.এ রাশেদ প্রমুখ।


উল্লেখ্য, পৌরসভার মেইন সড়কে অবৈধ অটো রিক্সা, ভ্যান ও ইজিবাইক রাস্তার দু'ধারে পার্কিং করায় সবসময় তীব্র যানজট লেগেই থাকে। এটা যেন পৌরবাসীর নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ পথচারীরা।

আরও খবর