বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইফতার আয়োজনে মুখরিত রাজশাহী কলেজ ক্যাম্পাস

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-03-2023 05:49:50 pm

পবিত্র রমজান ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে রাজশাহী কলেজে ৩৫ দিন ছুটি শুরু হয়েছে গত বৃহস্পতিবার। এরই মধ্যে বেশির ভাগ শিক্ষার্থী বাড়ির উদ্দেশ্যে হল ও মেস ত্যাগ করেছেন।তবে কিছু শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি ও টিউশনি করানোর কারণে এখনও ক্যাম্পাসের হলে ও পার্শ্ববর্তী মেসে অবস্থান করছেন। রোজার এই সময়টাতে পরিবার থেকে দূরে থাকলেও শিক্ষক, বন্ধু, বড় ভাইসহ জুনিয়র সাথে ইফতার আয়োজনে কোনো ত্রুটি রাখেননি কলেজ শিক্ষার্থীরা।


শনিবার দ্বিতীয় রোজায় কলেজ মাঠে হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর ইফতার আয়োজনে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হন । বন্ধুদের সঙ্গে ইফতার আয়োজনে ভ্রাতৃত্বের প্রতিফলন ঘটেছে বলেও জানায় ইফতারে অংশ নেয়া অনেক শিক্ষার্থী।


দর্শন বিভাগের অর্নাস প্রথম বর্ষ শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, একসাথে সকল সহপাঠী ও সিনিয়রদের সঙ্গে আড্ডামুখর ইফতারে এক ভিন্ন অনুভূতি খুঁজে পেলাম। এ যেন ভাতৃত্বের এক বন্ধন। অসাম্প্রদায়িকতার এক দৃষ্টান্তমূলক প্রতিফলন।


এদিকে এথিকস ক্লাব ও দর্শন বিভাগের আয়োজনে কলা ভবনের ১০১ নাম্বার কক্ষে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কিত আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান। 


আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ বলেন, রমজান হচ্ছে আল্লাহর সাথে মানুষের সেতুবন্ধন এবং মানুষে মানুষে সহমর্মিতা জাগ্রত করার মাস। রমজানের সিয়াম সাধনা আমাদেরকে পবিত্র ও উন্নত মানবিক জীবন গঠনের শিক্ষা দেয়। 

আরও খবর