সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন প্রকৌশলীরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2023 11:13:18 am

আইইবি’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের জন্ম হয়েছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন৷


রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনকালে এসব কথা বলেন আইইবি প্রেসিডেন্ট।


আইইবি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু বলেন, আজকের এই দিনেই বাংলাদেশের জনসাধারণ মুক্তির দিশা পেয়েছিল। দেশের স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছে। এবার আমাদের লক্ষ্য স্মার্ট সোনার বাংলা তৈরি করা।


আইইবি চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শুরু হয়। পরে আইইবি’র নেতারা ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। সবশেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি ও দেশবাসীর মঙ্গল কামনা করা হয়।


এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ও আইইবি’র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, আইইবির ঢাকা কেন্দ্রের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাসার, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কৃষি কৌশল বিভাগের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন ভূইয়া, সম্পাদক প্রকৌশলী মো. মিছবাহুজ্জামান চন্দন, যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. নাসির উদ্দিনসহ আইইবি’র বিভিন্ন বিভাগের সদস্য এবং আইইবি ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতারা ।

আরও খবর