চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট চাচ্ছেন ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন



স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার কে আবারও ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পক্ষের সকলকে জোট বেধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা কে বিজয়ী করতে হবে। সকল দ্বিধা দ্বন্ধ ভুলে ঐক্য বদ্ধ হওয়ার সময় এসেছে। তাই আসুন মাঠে ময়দানে পাড়া- মহল্লায় আমজনতার কাছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ তুলে ধরি। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন নিজ জন্মভূমিতে বিভিন্ন সভা সমাবেশে এসব কথা বলেন।

স্বাধীনতার ও পবিত্র রমজান মাস উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুংগামারী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক ভাবে আলোচনাসভা, উন্নয়ন কাজের উদ্বোধন ও মাসব্যাপী ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রতিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণমানুষের কাছে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ তুলে ধরে নৌকায় ভোট চাইছেন ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন। খেলাধুলাসহ নানা সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি নদীভাঙ্গন রোধে জরুরী মেরামত কাজের উদ্বোধন করেন। কচাকাটা থানা দুধকুমার নদীর ভাঙ্গন রোধে জরুরী মেরামত কাজের উদ্বোধন করে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কুড়িগ্রামের আমুল পরিবর্তন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর একটি চোখ সব সময় কুড়িগ্রামের মানুষের ওপর নজর রাখে। সোনাহাট স্থলবন্দর, সোনহাট ব্রীজ,ফোর লেন রাস্তা, দুধকুমার নদীর খননসহ বিভিন্ন উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। আমাদের এলাকার এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা দুচোখ দিয়ে শেখ হাসিনার প্রতি তাকান, মায়া আর ভালবাসা দেখতে পাবেন। সহজ সরল ভাষায় সত্য ও বাস্তব কথা শুনার জন্য মানুষ পুলকিত। যেকোনো এলাকায় ছাত্রলীগের সাবেক এই নেতার উপস্থিতি টের পেলেই ঢল নামে জনতার। তার মুখে সহজ সরল ভাষায় দুটো কথা শুনার জন্য নারী, পুরুষ, শিশু কিশোর বয়োবৃদ্ধ সহ নুতুন প্রজন্মের হাজার হাজার মানুষ একত্রিত হচ্ছেন। সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানবিক লোকজন বক্তব্য রাখেন। 

  

স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এসব অনুষ্ঠানে যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ,শ্রমিক লীগ ও সেচ্ছাসেবক লীগের নেতাকর্মী সমর্থক সহ আমজনতার মিলন মেলায় পরিনত হয়। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হওয়ার পর থেকে নিজ এলাকার মানুষের সাথে মিশে যান। আমজনতার নানান সংকটে পাশে থেকে সমস্যার সমাধান করে আসছেন। করোনা,বন্যা,নদী ভাংগন সহ সব সময় কুড়িগ্রামের মানুষের পাশে থাকায় সাধারণ মানুষের ভালবাসার বন্ধনে অটুট রয়েছে শোভন। 

 নাগেশ্বরী ও ভুরুংগামারীর আমজনতার নিখাদ ভালবাসার কথা স্বীকার করে শোভন বলেন, সত্যি সত্যি এ অঞ্চলের সাধারণ মানুষের ভালবাসায় আমি পুলকিত। এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় নিবেদিত থাকব আজীবন।



আরও খবর