চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

জমকালো আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের স্বাধীনতা দিবস পালন

বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন। 



আজ রোববার ২৬ মার্চ সকালের দিকে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের মাঠে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিবসটি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন ও ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। 



মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিজ নুসরাত ফাতেমা চৌধূরী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দিবসটির উপর তাৎপর্য তুলে ধরে পৃথক পৃথক ভাষণ দেন। এ সময় তাদের সাথে ছিলেন মাটিরাঙ্গায় থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জাকারিয়া । 



একই সময়ে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের  মাঠে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও গার্লস গাইড সদস্যরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। একই সাথে অনুষ্ঠিত কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন অতিথীরা।



প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মাটিরাঙ্গা থানার এসআই মো: সাদ্দাম হোসেন।



মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, স্বাধীনতার কাঙ্খিত লক্ষ্য অর্জনে জনমুখী ও টেকসই উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় মাতৃভূমি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত দেশে পরিণত হোক, মহান স্বাধীনতা দিবসে এটাই হোক সকলের প্রত্যাশা। 



এর আগে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। 



পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্রীড়া অনুষ্ঠান এবং চমৎকার ডিসপ্লে প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথীরা। 



এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সকল বিভাগীয় কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক সহ অনেকে উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর