বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

আজও ৮ বিভাগের দু-এক জায়গায় হতে পারে ঝড়-বৃষ্টি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-03-2023 08:11:42 am

সোমবারও দেশের আট বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রা অপরিবর্তিত থেকে তিন জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।


রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আট বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। তবে খুলনা বিভাগে ঝড়-বৃষ্টির প্রবণতা ছিল বেশি। এ সময়ে সবচেয়ে বেশি ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনায়।


রোববার বিকেল থেকে ঢাকার আকাশ মেঘে ঢেকে ছিল। ঢাকায় কালবৈশাখীও বয়ে যায়। তবে বৃষ্টি হয়েছে সামান্য।


আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় (১ থেকে ২৫ শতাংশ এলাকা) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও চুয়াডাঙ্গায়, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও খবর