তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদের বাঁধ অপসারণ



ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের নির্দেশে কাঁচামাটিয়া নদের বাঁধ অপসারণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পাড়াপাঁচাশি গ্রামে ব্যক্তিস্বার্থে দেওয়া বাঁধ অপসারণ করা হয়। জানা গেছে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল মাঠ পরিদর্শনে গেলে কাঁচামাটিয়া নদে বাঁধ দিয়ে ডিমওয়ালা মাছ নিধনের বিষয়টি অবগত হন।

তাছাড়া আড়াআড়ি বাঁধ দেওয়ার ফলে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় বোরো ধানের আবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তিনি বড়হিত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা তৌহিদ আহমেদকে বাঁধ অপসারণের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে ভূমি কর্মকর্তা স্থানীয়দের সহায়তায় বাঁধ অপসারণ করেন ।

উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে কাঁচামাটিয়া নদের স্বাভাবিক পানিপ্রবাহ সচল রাখা,ডিমওয়ালা মাছনিধন বন্ধ ও ফসল সুরক্ষায় বাঁধ অপসারণ করা হয়েছে । 

আরও খবর