ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

সাধারণ পরিষদ সদস্যদের সম্মানে এফবিসিসিআইয়ের ইফতার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2023 05:32:13 am

সাধারণ পরিষদ সদস্যদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। সোমবার (২৭ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁও-এ আয়োজিত ইফতার মাহফিলে এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্যসহ দেশের শীর্ষ ব্যবসায়ীরা অংশ নেন।


অনুষ্ঠানে অংশ নেওয়ায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।


এসময় জাকাত প্রদান প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি বলেন, জাকাতের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা আমাদের অর্জিত আয়ের একটি অংশ সমাজের সুবিধাবঞ্চিত লোকদের মাঝে বিতরণ করি। প্রত্যেকে স্ব স্ব অবস্থান থেকে গরিব প্রতিবেশী কিংবা নিকট আত্মীয়-স্বজনকে জাকাতের মাধ্যমে স্বাবলম্বী করতে হবে।


স্বাগত বক্তব্যে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু রমজানে নিত্যপণ্য থেকে অতিরিক্ত মুনাফা অর্জনের মানসিকতা থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।


ইফতারে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, মো. হাবীব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান রাজ, এফবিসিসিআইয়ের পরিচালক, সাধারণ পরিষদ সদস্য এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।