জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

 কক্সবাজারের ঈদগাঁওতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে দেশের ৫৩ তম স্বাধীনতা  ও জাতীয় দিবস। ঈদগাহ  আদর্শ উচ্চ বিদ্যালয় "যাদের জন্য পেলাম স্বাধীনতা, সকল শহীদদের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি* শীর্ষক ব্যানারে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারীদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করে।

২৬ শে মার্চ উপলক্ষে প্রাচীনতম ও ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি এমন আয়োজনের উদ্যোগ নেয়।

বিদ্যালয়ের সুসজ্জিত মোখতার আহমদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত। সহকারি শিক্ষক মোজাম্মেল হকের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম।অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

স্বাধীনতা দিবসের তাৎপর্য, গুরুত্ব ও বিভিন্ন দিক নিয়ে শিক্ষকদের মধ্যে আলোচনায় অংশ নেন সহকারি প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দীন। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক তারেকুল হাসান (তারিক), সহকারি শিক্ষক দেলাওয়ার হোসাইন সাঈদী, প্রবীণ শিক্ষক আব্দুস সালাম হেলালি ও  সহকারী শিক্ষক জসিম উদ্দিন। কবিতা আবৃত্তি করেন সহকারি শিক্ষক রুহুল আমিন ও শাহ জালাল মুনির।

গান পরিবেশন করেন সহকারি শিক্ষক অশ্রু রাণী দে। শহীদদের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন মোজাম্মেল হক। 

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ সিরাজুল হক, আব্দুল মজিদ খান, পূরণাম পাল, আব্দুল খালেক, দেলোয়ার হোসেন, হাবিব উল্লাহ, নুরুল হুদা, আব্দুল্লাহ আল নোমান, নুরুল আবছার, আশিকুর রহমান, কানিজ ফাতেমা।

এছাড়াও ছিলেন মোহাম্মদ আলম, গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক সহ কর্মরত সহকারি শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী বৃন্দ।

আলোচনার ফাঁকে ফাঁকে শিক্ষার্থীরা স্বাধীনতা দিবস নিয়ে বক্তব্য, কবিতা আবৃত্তি ও দেশের গান পরিবেশন করে।

শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় সংগীত দল।

আরও খবর