চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে লক্ষাধিক সনাতন ধর্মাবলম্বীর অষ্টমির স্নান



কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের পুন্য স্নানোৎসব। বুধবার ভোর থেকে এ স্নান উৎসব শুরু। পিতা-মাতাসহ পুর্বপুরুষ ও নিজেদের পাপ মোচনের আশায় চিলমারীর থানাহাট ইউনিয়নের রমনা ঘাট থেকে রাজারভিটা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার ব্যাপী এলাকায় স্নানে অংশ নেয় লক্ষাধিক নারী ও পুরুষ।


তবে এবারে পুণ্যস্নান বুধবার হওয়ায় পুণ্যার্থীর সংখ্যা দ্বিগুন হয়েছে বলে জানায় আয়োজকরা। স্নান উৎসবে রংপুর বিভাগের সকল জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলার সনাতন ধর্মাবলম্বী মানুষেরা অংশ নেয়। 


স্নানোৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করার পাশাপাশি পুণ্যার্থীদের পোষাক পরিবর্তনে বুথসহ অস্থায়ী লেট্রিনের ব্যবস্থা করা হয়েছে।


শুক্ল তিথি অনুযায়ী বুধবার ভোর ৪টা থেকে ৫টা ৩০মিনিট পর্যন্ত দেড়ঘন্টা স্নানের উত্তম সময়। আর উত্তম লগ্ন সকাল ৯টা ৯মিনিট ২৩ সেকেন্ড থেকে শুরু হয়ে রাত ৯টা ৯মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত। কিন্তু স্নানে অংশ নিতে মঙ্গলবার বিকেল থেকে বাস, মাইক্রোসহ বিভিন্ন যান-বাহনে এসে অবস্থান নেন পুণ্যার্থীরা।


পুণ্যার্থীরা জানান, পরশুরাম ব্রহ্মপুত্রের ত্রি-ধারায় গোসল করে মাকে হত্যার পাপমোচন করেছিলেন। সেই থেকে তাকে অনুসরন করে পাপ মোচনের জন্য বছরের নির্দিষ্ট দিনে এখানে স্নান করেন তারা।



চিলমারী উপজেলা চেয়ারম্যান রোকনুজ্জামান শাহীন জানান, প্রতি বছরের ন্যায় এবারও হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যস্নান সুষ্ঠভাবে করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। যাতে করে পুণ্যার্থীদের কোন ধরনের সমস্যা না হয়।  


আরও খবর