মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

ইসলামপুরে বালুমহাল না থাকায় নির্মাণ কাজে ভোগান্তি, অন্য জেলা থেকে উচ্চমূল্যে কিনতে হচ্ছে বালু


জামালপুরের ইসলামপুর উপজেলায় সরকারি ভাবে কোনো বালু মহাল না থাকায় একদিকে, বিপাকে পড়েছেন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা, ভবন, সেতু ও বক্সকালভার্টের নির্মাণে নিয়োগপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা। এছাড়া ব্যক্তি মালিকানায় পাকা বসতবাড়ি নির্মাণে বালু ব্যবহার নিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে নির্মাণ কাজে অন্য জেলা থেকে উচ্চমূল্যে বালু কিনে এনে কাজ করতে বাধ্য ঠিকাদারি প্রতিষ্ঠানসহ স্থানীয় বাসিন্দারা। সরকার ঘোষিত বালু মহাল না থাকায় প্রতি বছর এ খাত থেকে সরকার কোটি কোটি টাকার রাজস্বও হারাচ্ছে। দূর থেকে বালু কিনে এনে এ উপজেলায় বালু বিক্রি করায় বালুর খরচও পড়ে অনেক বেশি। 


স্থানীয় বাসিন্দা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের দাবি, দ্রুত যাতে সরকারি ভাবে প্রয়োজন অনুযায়ী বালু মহাল অনুমোদন দেওয়া হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, এ উপজেলা ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরে যথেষ্ট বালুমহালের সুযোগ রয়েছে। কিন্তু এখন পর্যন্ত অনুমোদনপ্রাপ্ত বালুমহাল থেকে বালু উত্তোলনের সুযোগ না থাকায় নির্মাণ কাজ নিয়ে নানাবিধ ভোগান্তির শিকার হতে হচ্ছে এখানকার বাসিন্দাদের।


মিতুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী বলেন, 'এ উপজেলায় বৈধ বালুমহাল না থাকায় দূরের বিভিন্ন জায়গা থেকে উচ্চমূল্যে বালু কিনে নির্মাণ কাজে ব্যবহার করতে হচ্ছে। এতে অর্থ ও সময় অপচয় হচ্ছে। সরকার ঘোষিত বালুমহাল জরুরি হয়ে পড়েছে।


ঠিকাদারি ব্যবসায়ী ও পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, 'বালুমহাল না থাকায় ঠিকাদারি ব্যবসায় হিমশিমে পড়তে হয়। বগুড়া থেকে বালু কিনে এনে মোরাদাবাদ ঘাটে বালু ব্যবসায়ীরা বালু বিক্রি করছে। আমরা সেখান থেকে উচ্চমূল্যে বালু কিনে নির্মাণ কাজ চালাচ্ছি। এতে ভোগান্তির শিকার হচ্ছি।'


উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, 'আইনের মারপ্যাচসহ নানাবিধ কারণে বালুমহাল অনুমোদন হচ্ছে না। বালুমহালের প্রয়োজন। আমরা বালুমহাল অনুমোদনের জন্য ইতিমধ্যে চেষ্টাও করেছি। এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি।'


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান বলেন, 'ইতিমধ্যে একটি বালুমহাল অনুমোদন হয়েছে। বালুমহাল থেকে বালু উত্তোলন শুরু হলে বালুর খাটি পূরণ হবে।'

আরও খবর