তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

মুজিবনগরে ছেলের আত্মহত্যা সইতে না পেরে মায়ের আত্মহত্যা।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামে ছেলের আত্মহত্যা সইতে না পেয়ে মোছাঃ বছিরন নেছা ওরফে বিউটি খাতুন নামের এক মা আত্মহত্যা করেছেন। ৩ সন্তানের জননী বছিরন নেছা ভবরপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী রমজান আলীর স্ত্রী। তার ছেলের নাম মোঃ রাসেল আহমেদ।


বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালের দিকে বাড়ির পাশে সাবেক ইউপি সদস্য ইউনুস আলী (বগার) একটি আম গাছ থেকে বছিরন নেছার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলশ।


স্থানীয়রা জানান, বছিরনের ছোট ছেলে মোঃ রাসেল (১৮) পারিবারিক কলহের জের ধরে গত এক সপ্তাহ আগে নিজ বাড়িতে আগাছা নাশক বিষপান করেন। প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর সদর হাসপাতালে রেফার্ড করেন, এদিকে তার অবস্থা আরো আশংকাজনক হওয়ায় মেহেরপুর সদর হাসপাতালের কতব্যরত চিকিৎসক রাজশাহীতে রেফার্ড করেন। রাজশাহীতে তার অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার (২৯ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। সেখান থেকে বাড়ি ফেরার পথে মেহেরপুর শহরে পৌঁছানোর পরেই তার মৃত্যু হয়।


এদিন রাত ১০টার দিকে ভবরপাড়া গ্রামে রাসেল এর জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়। দাফনের পরেই তার মা বছিরননেছা বাড়ি থেকে নিখোঁজ হন। এসময় পরিবারের লোকজন রাতে খোঁজাখুজি করে ব্যর্থ হন। 


পরের দিন সকালের দিকে বাড়ির পাশে সাবেক ইউপি সদস্য জনৈক ইউনুস আলী বগার একটি আমগাছে পথচারীরা ঝূলন্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন মুজিবনগর থানা পুলিশকে খবর দেয়, খবর পেয়ে মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।


মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বছিরন নেছা গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে।


এদিকে, বছিরন ও তার ছেলের মৃত্যুতে স্বামী ও ২ মেয়ের কান্না যেনো থামছেই না। তাদের শান্তনা দিতে গিয়ে অনেককেই আশ্রুসিক্ত অবস্থায় দেখা গেছে।

আরও খবর